| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার্বনমনোক্সাইড নিঃশ্বাসে-প্রশ্বাসে প্রতিদিন অনুক্ষণ অজান্তে যে বিষ ঢুকাচ্ছে তাতে শরীর ও মন দুইটাই অতিষ্ঠ । উপজেলা প্রাঙ্গণে বৃক্ষমেলায় তাই যেতে মন চাইলো ভীষণ । কংক্রিটের বাড়ির মধ্যে আম, জাম , কাঁঠালের গাছ লাগানো দুরাশা ; তাই টবে কিছু দেশীয় ফুল লাগাবো এই উচ্চাশা নিয়ে গেলাম ।
কিন্তু গাছের সাথে পাতার ; পাতার সাথে ফুলের এবং ফুলে আর ফলে কোন সদ্ভাব নেই - আজকাল।
নার্সারি থেকে যে ফুলগাছগুলো সেখানে এনেছে , তার নিরান্নবই ভাগই বিদেশি ।
আসলে , বাংলাদেশের মাটি,জলবায়ু আর মানুষের সাথে বাগান বিলাস এমনভাবে মিশে গেছে যে, এখন এই সময়ে এসে এই সব বিদেশি ফুলকে দেখলে কোনকালে যে এটা বিদেশি ফুল ছিল আমাদের পরের প্রজন্ম হয়তো তা জানবেই না ।
পরের প্রজন্ম কেন ? আমিই তো ৮ - ১০ টার বেশি স্বচক্ষে দেখিনি । তবে যতদূর মনে পড়ে, সাহিত্য ও সঙ্গীতে যেসব ফুলের নাম ব্যবহার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ফুল; জুঁই, টগর, যূথী, শেফালী, চামেলী, কামিনী, গাঁদা, গোলাপ, বকুল, বেলী, হাস্নাহেনা, দোপাটি, বেলী, পিয়াল, করবী, ধুতরা, সরষে, বৈচি, মঞ্জরি, মালতী, ঢোলকলমি। এই সব ফুল আর দেখি না । এখন শুধু দেখি বাগানে অর্কিড , টবে ক্যাকটাস ।
জানি ফুল সাফল্যের প্রতীক, সম্মানের প্রতীক, ভালবাসার তো বটেই। আর আমিও সব ফুল ভালোবাসি । তবে এ ভালোবাসা অসম ।তাই হয়তো, হারিয়ে ফেলেছি মনের ভাবনাটুকু; হারিয়েছি মনের প্রকৃতি।
শুধু আকুতি এই যে , বনে বনে যে গাছ, ফুলে ফুলে যে গন্ধ, প্রাণে-প্রাণে প্রাণের ফুল , প্রাণে হোক নিশ্বসিত.........
©somewhere in net ltd.