| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাস বলে মানুষের সমুদ্রযাত্রার ইতিহাস প্রায় তিন হাজার বছরের।
সমুদ্র চিরকালই মানুষের কাছে অপার সৌন্দর্যের উৎস। শত-সহস্র বছর ধরে মানুষ সমুদ্রের প্রতি দুর্নিবার আকর্ষণ অনুভব করে এসেছে।কিন্তু কেন ?
অনিশ্চিত এ মনে নিশ্চিত জানি, চাঁদে যেতে না পারলেও আমি কুয়াকাটা যাব, সেন্টমার্টিনে যাব, একদিন পৃথিবীর দীর্ঘতম সৈকত পার হয়ে কোনো এক রাস্তায় হাঁটব, যে রাস্তায় কখনো হাঁটিনি।
সমুদ্রের প্রতি অদৃশ্য একটা টান সেই ছোটবেলা থেকেই, কিন্তু ভাংগা খিড়কি আর বন্ধ জানালার বৃত্তের ভেতর সেই টান মুখ থুব্ড়ে পড়ে আছে ।কপতক্ষের সোনালি এ বেলাভূমিতে দাঁড়ালে মনে হয়,এই বুঝি ফেনিল ঊর্মিমালা ছাড়িয়ে দৃষ্টি চলে যায় আকাশ আর সাগরের নীলের মিলনে। অনুভূত হয় মায়াবী এক টান। সে টান উপেক্ষা করার নয়। চোখ বুজলেই আমি এখনও সেই ঢেউ দেখি, খোলা মাঠে বয়ে যাওয়া বাতাসের শোঁ শোঁ আওয়াজ শুনি, পায়ে হাঁটা পথের ধারের ম্যাগনোলিয়ার ঘ্রাণ পাই। কোন এক গভীর থেকে উঠে আসে সমুদ্রের টান। আমি চাইলেই এর মতো ঢেউ তুলতে পারিনা নিজের মাঝে।
নিয়মের ব্যতিক্রমটাই যদি নিয়ম না হয়ে ওঠে তাহলে সমুদ্র তুমি অপেক্ষা কর,তের নদী পেরিয়ে আমি আসছি ।।
২|
০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪২
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
৩|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৫৪
মিঠুন ভট্টাচার্য্য বলেছেন: প্রিয় অপূর্ণ রায়হান, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম । ভালোবাসা রইলো ।
৪|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৫৯
মিঠুন ভট্টাচার্য্য বলেছেন: প্রিয় মামুন রশিদ , ধন্যবাদ ও ভালবাসা ।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন +
শুভেচ্ছা রইল