নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব চেয়ে কঠিন হল নিজের সম্পর্কে বলা । প্রতিদিন জেগে উঠি , আর সব কিছু ভুলে যাই, ভুলে যেতে চাই...। ইপিকটেটাসের উক্তিটি প্রণিধানযোগ্য "যদি তুমি ভালোমানুষ হতেচাও,তাহলে তোমাকে সবসময় মনেরাখতে হবে যে,তুমি প্রকৃত ভাল মানুষ নও

মিঠুন ভট্টাচার্য্য

আমি দিতেও পারি না,আর নিতেও পারি না ।\nসব জায়গায়,আর সবখানে ।

মিঠুন ভট্টাচার্য্য › বিস্তারিত পোস্টঃ

না-শিক্ষিত

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:৪৫

না কোনো আপসোস নেই।।

অর্থ ছাড়া জীবনই যেন অর্থহীন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মূহূর্তের সমন্বয়ে গঠিত নাকি আমাদের জীবন।তাই যদি ধরি তবে সময়ই জীবনকাল। সময়কে সার্থক করাই হল জীবনকে মূল্যবান করে তোলা। এই মহামূল্যবান সময় কে আমরা আতিবাহিত করছি অর্থ উপার্জনের নিমিত্তে। যদি বলি জ্ঞান অর্জনের জন্য ছাত্রজীবন কাটাই। তাহলে,যে জ্ঞান অর্জন করে অর্থ উপার্জিত হয় না তা আমার দরকার নেই । এর জন্য নেই আপসোস , নেই দুঃখ ।

যদি গন্ডমূর্খ হোতাম , তাহলে উপরের এই কথাগুলো কে পাথেয় ধরে নিতাম । অবশ্য শিক্ষার শেষ নেই তাই মূর্খতা যেন আমার কাটেই না ।

যা হোক,পাঠ্য বইয়ের জ্ঞান অর্জনের জন্য ছাত্রজীবন কাটিয়েছি। অবশ্য ছাত্রজীবন অতিবাহিত হলেও অর্জিত জ্ঞান এখনো চর্বণ করে চলেছি । মাঝে মাঝে এত জ্ঞান আমার মাথায় ঢোকে না |-) |-) তাই চুতুস্পদ জন্তুর মতো জাগর কেটে আর একবার চিবিয়ে নিই ।

সবক্ষেত্রে যুক্তি দিয়ে চললে হয়তো জীবন পরিপূর্ণ হতো ।কিন্তু এ মন প্রকৃতির গাছ-পালা যেমন নির্বাক শ্রোতা হয়ে তাঁর সমস্ত জীবন আতিবাহিত করে এ যেন ঠিক তেমন করেই খুবই কম কথা বলে, চোখে হাজারও কৌতুহলের ঝিলিক মনে মনে ভাবনার পথ ধরে প্রকৃতিরই অংশ হয়ে ওঠে।ঘন মেঘের আকাশ ছোঁয়া প্রকৃতি, রৌদ্রোজ্জল পড়ন্ত বিকেল - এমন কি নতুন অঙ্কুরের প্রতি আগ্রহ প্রকৃতির সাথে মিশিয়ে দেয় আমাকে।আমার মূর্খতার ছন্নছাড়া জীবন :P , এখানে কোনো স্মৃতি ধরে রাখে না........... ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.