| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিঠুন১৯৯১০
আমি একজন ছাত্র । আমি আমার দেশকে ভালবাসি। আমি দেশের জন্য কিছু একটা করে যেতে চাই।
আবারো ২টি নতুন নোট সংযুক্ত হচ্ছে।
স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে ৪০ টাকা মূল্যমানের নতুন স্মারক নোট অবমুক্ত করা হবে। একই সঙ্গে আরো নতুন ২টি স্মারক মুদ্রাও অবমুক্ত হবে। আগামী সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে এ মুদ্রা ও নোট অবমুক্ত করবেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ৪০তম বার্ষিকী উপলক্ষে একটি স্মারক মুদ্রা ও একটি নোট অবমুক্ত করতে হচ্ছে। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ৯০ বছরপূর্তি উপলক্ষে অবমুক্ত করা হবে আরেকটি স্মারক মুদ্রা। বাক্সসহ রৌপ্য নির্মিত একটি স্মারক মুদ্রা সাড়ে ৩ হাজার টাকায়, ফোল্ডার-খামসহ একটি স্মারক নোট ২০০ টাকায় এবং শুধু একটি স্মারক নোট ৪০ টাকায় সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে শাখা থেকে এসব স্মারক মুদ্রা ও নোট নগদ মূল্যে আগ্রহীরা সংগ্রহ করতে পারবেন।
ধন্যবাদ
©somewhere in net ltd.