নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান মুস্‌তাকিম

মিজান মুস্‌তাকিম › বিস্তারিত পোস্টঃ

প্রতিজ্ঞা

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মানে এই নয় যে, "রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর সেই ১৮ মিনিটের ভাষণের প্রতিধ্বনি সৃষ্টি করা।"

বিজয় দিবসে শহীদদের জন্য দোয়া করা মানে এই নয় যে, "কাঙ্গালি ভোজের নাম দিয়ে নিজের দলের লোকদের নিয়ে এক প্রকার উদরপূর্তি করা।"

বিজয় দিবসে শহীদদের স্মরণ করা মানে এই নয় যে, "শহিদ বেদিতে গিয়ে লোক দেখান ফুল দেওয়া।"

বিজয় দিবসে এই দেশের মহামানবদের (যারা দেশটার জন্য আত্মবিসর্জন দিয়েছেন) যদি সত্যিকার অর্থে মর্যাদা দিতে চান, তবে আসুন সকলে প্রতিজ্ঞা করি, আর নয় ঘুষ, আর নয় দুর্নীতি, আর নয় মানুষ মারার রাজনীতি, আর নয় সহিংসতা। এদেশের মহামানবদের রেখে যাওয়া এই স্বাধীন দেশটাকে আমরাই রক্ষা করব, দেশ থেকে আমরাই দুর্নীতি নামক অভিশাপকে দূর করব। তবেই তাঁদের এই আত্মবিসর্জন স্বার্থক রূপ লাভ করবে। তবেই আমাদের গাওয়া এই গান স্বার্থক হবে---
"এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলব না।"

<3 my country
‪respect to them‬................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.