| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিলে কোঠার সেপাই
আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি।
সন্ধ্যাকাল। অফিস ফেরত আমি। প্রতিদিনের মত আজও রিকশায় উঠলাম । চালকের দিকে তাকায়নি কিংবা তাকানোর প্রয়োজন বোধ করিনি। কিছুদুর যেতে বুজলাম কিছু একটা বলতে চায়। মধ্যবয়স্ক,কৃশকায় চালক। চোখে-মুখে ক্ষোভ। রিকশা চালাতে চালাতেই আবেগী সুরে বলে চলল,“ মামা, আপনার আগে যে ভদ্রলোক কে নামালাম-আমাকে ৫ টি টাকা দিল।অথচ ১০ টাকার ভাড়া। এই ভাঙ্গা রাস্তায় কি কষ্টে রিকশা টানছি...অনেক সাধলাম। এত অনুনয়-বিনয়ের পরও আর ৫ টা টাকা দিল নাহ...আমার তো গতর খাটুনি দিয়া রিকশা চালাইতে হয়,আমার ইনকামে তো হারাম নাই...৫ টাকা তো আমি তার কাছে পাই...”
এবার বেশ আবেগী সুরে আমার দিকে থাকিয়ে বলল,“ওই ৫ টাকা আমি হাশরের মাঠে আদায় করে নেব”।
মনের ভেতর একটু ধাক্কা খেলাম। ভাবলাম নিম্নবিত্ত এই মানুষটি ক’টি ৫ টাকা অনেক খাটুনি দিয়ে আয় করে বলেই তার এত ক্ষোভ। অপরদিকে কত দরবেশবাবা-ই তো আইনকে হাতের ঘুঁটি বানিয়ে হাজার কোটি টাকা লুটে নিলো।
গণতন্ত্র আমদানি করার নামে,ধর্মভূমি কায়েমের নামে,শান্তি রক্ষার নামে,গুপ্ত হত্যার নামে কত মায়ের কোল খালি করা হলো বিধবা করা হলো কত মা কে,এতিম করা হলো কতশত আদম সন্তানকে।
দেশে-দেশে মজলুম-নিপীড়িত মানুষের মিছিল বড় হচ্ছেই। আদৌ কি এসব অন্যায়ের বিচার হবে? হলে কোন আদালতে? আছেন কি এমন কোন হাকিম-বিচারক?
ঊত্তর ও তো সবার জানা।
আমাদের সবারই কপাল আসলে ওই রিকশা চালকের মতই।
আসুন সবাই হাশর দিনের প্রহর গুণি।![]()
২|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৬
ভিটামিন সি বলেছেন: গুনেন। আমরা আপনার দলে নাই। যে আমার হালার কামাইয়ের এক পয়সা মাইরা দিব, তার সত্তুর পয়সার ক্ষতি আমি দুনিয়াতেই কইরা দিমু।
৩|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১
নুরুল_হুদা বলেছেন: " ভিটামিন সি বলেছেন: গুনেন। আমরা আপনার দলে নাই। যে আমার হালার কামাইয়ের এক পয়সা মাইরা দিব, তার সত্তুর পয়সার ক্ষতি আমি দুনিয়াতেই কইরা দিমু।"
৪|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
লিংকন১১৫ বলেছেন:
৫|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
শাহাদাত হোসেন বলেছেন: মজলুমের পক্ষে কেহু নেই ভাই, আপনার হাজার হাজার কোটি টাকা আছে, সমস্ত আইন আদালত, বিচার সব আপনার পক্ষে। যার টাকা নাই তার কোন দাম নাই। মজলুমকে নিয়ে তারা ব্যবসা করছে। যেমন আমাদের সরকারের- দ্ররিদ্য দূরীকরণ, নিরক্ষরতা দূরীকরণ, সামাজিক সমস্যা দূরীকরণ এই সব বলেতো ক্ষমতায় আসে।
তো এগুলো যদি না থাকে তাহলে কি বলে তারা ক্ষমতায় আসবে।
৬|
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩
কে বা কারা বলেছেন:
৭|
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
কে বা কারা বলেছেন: ![]()
৮|
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০
জাহাঙ্গীর জান বলেছেন: দুঃখ জনক হেলও সত্য এই মানুষ গুোল সমােজ লানিচত । এই মানুষ ক্ষমতার লালিছ নয় তাই ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৩
উড়োজাহাজ বলেছেন: আলাদা হয়ে যান।