নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বভাবকবি

এম জসীম

প্রান্তিক জসীম

এম জসীম › বিস্তারিত পোস্টঃ

কবিতা: উপদ্রুত উপকূল -এম জসীম

০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১:২১

কবিতা: উপদ্রুত উপকূল

-এম জসীম



জল কখনো শুকায়না দরিয়ায়

তবু জলের কি হাহাকার

এই উপকূল তটে-

এখানে ক্রোধে, আনন্দে মিশে যায়

উথালি-পাথালি বাতাস

সাগরের ঢেউ ফনা তোলে ফনি মনসার

কাফনের মত শাদা সফেন আচড়ে পড়ে

ক্ষুধার্ত ক্রোধের মত-

আচড়ে পড়ে জেলে নাওয়ের গলুইয়ে।

তবু এই নদী - সাগরে শত জীবনের ঠিকানা

শত বধূয়ার স্বপ্ন জ্বলে নুন জলে....

উথালী মনে ওঠে মোহন বাঁশির সুর

আহারে নিধুয়া... এমন বিরহ তোর বুকে।

সাগরেরও বেদনা আছে, বোঝে তা ক’জনে

তাই তো ধূঁপের নীল ধোয়ার মত দু:খ জ্বলে সয়ে -সয়ে

নীল যাতনায়....

হাঙ্গরের গ্রাসে ফুঁসে ওঠে ক্রন্দন

ক্ষুব্ধ চোখে বারুদ ঝরে, ধেয়ে আসে সিডর....

ভাঙে জীবন, ভাঙে বিরহী বধূর অবুজ মন

ধ্বংসের বিভীষিকায়

ভাসে শোকে- দু:খে

ভাসে চোখের নোনতা জলে বিপন্ন উপকূল ।

আহারে সাগর ! তুই এত পাষাণ হইলি..

আহারে! বুকফাটা বিলাপ মায়ের, সোহাগী বউয়ের

আহারে বিলাপ ক্ষয়কাশে বৃদ্ধ বাপের

ও বাজান, ও বাজান মোরে খাওয়াইবে কেডা...

পটকা মাছের মত ফুলে -ফুলে চরের কাদায় পড়ে থাকে

অবুজ শিশুর ঝাঁক

আহারে মরণ, আহারে

পোয়াতি বউ ওঠে আছে বাঁশঝাড়ের টুনির আগায়

নতুন শাড়ি হয়েছে ওর কাল

আহারে মরণ, আহারে ....

আহারে মরণের মিছিল।

দিন ঘুমিয়ে যায় রাতের ক্রোড়ে ...রাত ঘুমায় দিনের..

বুকে -বুকে কান্নার পাথর জমায় পাহাড়,

ঘরহীন মানুষের শোকের মাতম ঢাকে ক্ষুধা

আর বিপন্ন বিস্ময়ে চেয়ে থাকে পূণির্মার চাঁদ

আলো জ্বালে আলোহীন জনপদে

ধ্বংসস্তুপের বুক চিঁড়ে ওঠে সূর্য

তবু নব সূর্যের বিকিরণ ...

উপকূলের মৃত্তিকার জরায়ূতে ফোটায় নতুন ভ্র“ন

ক্ষুধার পাঁজরে তখন উঁকি মারে স্বপ্ন; জীবন সকল

সোমর্ত জলের বুকে তামাটে কিশোরের উচ্ছ্বলতায়

উবে যায় যত আকাল ।

আবার ঋণের ধনে গড়ে নীড়, খড়ের আবাস

আহারে ! আমার মস্তকে ঋণ,পাঁজরে শোক, হাঁড়ের মধ্যে ক্ষুধা

মিলে-মিশে থাকি বেশ..



আমি কত কষ্টে কিনে নেই শোক......





মন্তব্য ১ টি রেটিং +০/-১

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৩৪

এম জসীম বলেছেন: একজন পাঠকের কবিতাটি ভাল লাগেনি শুনে খুব ভাল লাগলো! আহা কি যে আনন্দ লাগছে ! আমি ধন্য এমন জ্ঞাণী একজন পাঠক আমার লেখাটি ভুলে হলেও পড়েছেন ! ধন্যবাদ তাঁকে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.