| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের পর্ব
প্রতি বছরেই শহীদ দিবস পালন হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যালয়ে মতৃভাষার ওপরে বিদেশী ভাষার মূল্যায়ণ আজও হচ্ছে; শিশু দিবস পালন হলেও ডিভাইস আর চার দেওয়ালের বাহিরে এনে বঙ্গবন্ধুর মতো শিশু আজও তৈরী হচ্ছে না; স্বাধীনতা দিবস পালণ হলেও সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক শৃংখলা অর্ধশত বছরেও ফেরানো সম্ভব হচ্ছে না, শোক দিবস পালণ হলেও খুন-গুম আর রাহাজানী আজও থামছে না; বিজয় দিবস পালন হলেও বছরের পর বছর কিন্তু আজও সবার মুখে বিজয়ের হাসি ফুটছে না। এভাবে সকল সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী,রজত জয়ন্তী, অর্ধশত বার্ষিকী, শত বার্ষিকী পালণ হলেও লক্ষ্যে পৌছানো সম্ভব হচ্ছেনা; জন্মদিনের মাধ্যমে এক এক করে কবরের দিকে এগিয়ে গেলেও বেশরিভাগ ক্ষেত্রে প্রত্যাশিত অর্জন সম্ভ হচ্ছে না; বিবাহ বার্ষিকী পালন হলেও পরবর্তী প্রজন্মের সুস্থ পরিবেশ নিশ্চিত ভাবে তৈরী করা হচ্ছে না; আর মৃত্যূ বার্ষিকী পালণ হলেও মৃতের অসমাপ্ত কাজ করা বা নিজেকে মৃত্যূর জন্য প্রস্তুতি করা হচ্ছে না্- আর এটাই অপ্রিয় এক বাস্তবতা। এমন বাস্তবতার নিরিখে হয়তো এসব দিবসকে ঝেড়ে ফেলা উচিৎ নতুবা ফলপ্রসূ করা দরকার।পরের পর্ব
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৬
বীরশ্রী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।