নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য

সত্যের পথে সন্ধানী দৃষ্টিতে......

ভাবতে চাই

সুখ দুঃখের সাগরে আমি এক মাঝি.... আশার ভেলায় পথ চলে দুঃখটাকে সঙ্গী করে সুখের পথ খুঁজি.....

ভাবতে চাই › বিস্তারিত পোস্টঃ

স্বয়ংক্রিয়ভাবে আপনার বাসার বাতি/ফ্যান নিয়ন্ত্রণ করুন আপনার নিজের বানানো circuit দিয়ে।

১৮ ই মে, ২০১৩ রাত ১০:৫৪

যদি এমন হয়......আপনি আপনার রুমে ঢুকলেন আর অম্‌নি আপনার রুমের বাল্ব-টি জ্বলে উঠল, অথবা তীব্র গরমের সময় যখন আপনি দরদর করে ঘামে ভিজে ক্লান্ত শরীরে ঘরে প্রবেশ করলেন তখন ঘরের বৈদ্যুতিক পাখাটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেল!! আবার যখন আপনি রুম থেকে বেরিয়ে গেলেন তখন এই বাল্ব, বৈদ্যুতিক পাখা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল!:-*:-*

তাছাড়া...ধরুন একটি conference room অথবা hall room-এ কতজন মানুষ উপস্থিত আছে তা আপনি হিসেব করতে চান। তাহলে আপনি এই প্রোজেক্ট-টির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে Display-তে দেখতে পাবেন conference/hall room-এ উপস্থিত লোকসংখ্যা।

আজকে আপনাদের সাথে সেইরকম একটি প্রোজেক্ট শেয়ার করব......



আমার এই লিখাটি ছোট ছোট তিনটি পর্বে ভাগ করা থাকবে। আমি প্রথমেই এই প্রজেক্ট-টি করতে কী কী লাগবে তার একটি তালিকা দিয়ে এটার প্রয়োগ সম্বন্ধে ধারণা দিব।

পরবর্তী পর্বে তালিকায় উল্লেখ করা equipment-গুলোর কাজের বর্ণনা দিব।

এবং শেষ পর্বে আপনাদের-কে circuit diagram এবং pcb layout-টা দিয়ে দিব যেন আপনারা নিজে নিজে try করতে পারেন।





তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক......প্রথমেই আসি এই প্রোজেক্ট-টির উদ্দেশ্য কী ? কেন আপনি এটি তৈরী করবেন ?

ঊদ্দেশ্যঃ

১. স্বয়ঙ্ক্রিয়ভাবে রুমের বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ।

২. একটি কক্ষে কতজন উপস্থিত আছে তা হিসেব করা।



এটা তৈরী করতে আমাদের যা লাগবেঃ



১. Operational Amplifier (LM324)

২. Voltage Regulator (LM7805)

৩. Resistor (100Ω, 1kΩ, 4.7kΩ, 10kΩ)

৪. Variable Resistor (100kΩ)

৫. Light Emitting Diode (LED)

৬. IR Transmitter (IR LED)

৭. IR Receiver (Photodiode)

৮. Connecting Wire

৯. Microcontroller (PIC16F72)

১০. Crystal Oscillator (8MHz)

১১. Liquid Crystal Display (LCD-16x2)

১২. IC Base (for 28 pins)

১৩. Battery (9V)

১৪. SPST Switch

১৫. Push Button

১৬. Printed Circuit Board (PCB)



১৬ নাম্বার-টা আপাতত প্রয়োজন নেই। আপাতত Breadboard দিয়েই circuit বানাবেন। Breadboard-এ ঠিকভাবে কাজ করলে তারপর PCB use করবেন।




এখন আপনাদের সাথে দুইটি photo শেয়ার করব....

১.



এটি এই প্রজেক্ট-টির Block diagram. আপনাকে এটি করতে দুইটি sensor use করতে হবে। Sensor দুইটি Sense করে তা Microcontroller-এ পাঠাবে

এবং Microcontroller সেইঅনুযায়ী বাল্ব, বৈদ্যুতিক পাখার Switch on/off করবে।



২.



যখন রুমের ভিতর কেউ থাকবেনা অথবা সবাই রুমের ভিতর থেকে বের হয়ে যাবে তখন বাম পাশের LED Light-টা নিভে যাবে। এই LED Light-কে Replace করে আপনি বৈদ্যুতিক পাখা অথবা Light ব্যবহার করতে পারেন।



যখন কেউ রুমের ভিতর ঢুকবে তখনই LED Light-টি জ্বলে উঠবে এবং LCD Display-তে কয়জন প্রবেশ করলো তা দেখাবে।(Internet-এর slow speed-এর কারণে আরেকটা photo upload করতে পারলামনা বলে দুঃখিত।)



আজকে শুধুমাত্র পরিচিতি-মূলক লিখা লিখলাম। জানিনা কতটুকু ভালো লিখতে পারলাম। এটি আমার প্রথম Tutorial.

ভুল হলে আশা করি শুধরিয়ে দিবেন যেন পরের লিখাগুলোতে ভুল না হয়।

তাহলে আজ এই পর্যন্তই...........সবাই ভালো থাকবেন।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার !!
একটা ইমেজ আপলোডিং সাইটে ছবিগুলা আপলোড করে তার লিংক ব্লগে দেন, তাহলে ক্লিয়ারলি দেখা যাবে ||

১৮ ই মে, ২০১৩ রাত ১১:২৫

ভাবতে চাই বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন, আপনার comment-এর জন্য। যত দ্রুত সম্ভব আমি upload করার চেষ্টা করব।

২| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:১৭

গোলাম রব্বানী রাব্বি বলেছেন: IR transmitter & reciever কি কিনতে পাওয়া যাবে?

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৩৫

ভাবতে চাই বলেছেন: হ্যা কিনতে পাওয়া যায়। বাকি জিনিস গুলো যেখান থেকে কিনবেন সেখান থেকেই IR transmitter & reciever কিনতে পাবেন। এইগুলো দেখতে LED-এর মতো।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪২

মাজহারুল হুসাইন বলেছেন: গোলাম রব্বানী রাব্বি @ হ্যা ১০ টাকা দাম । পাটুয়াটুলিতে ।

৪| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৩২

েনাঙর বলেছেন: আমার গ্রামের বাড়িতে সন্ধ্যায় স্বয়ংক্রিয় ভাবেই বাতি জ্বালাতে চাই এবং সকালে বন্ধ করতে চাই এই বিষয়ে আমি কি আপনার সহযোগিতা পাবো। এখানে উল্লেখ্য যে, আমি আপনার কাজ গুলো সম্পর্কে অজ্ঞ, তাই সরাসরাসরি আপনাকেই সহযোগিতা করতে হবে, কি পারবেন?

১৯ শে মে, ২০১৩ রাত ৮:২৩

ভাবতে চাই বলেছেন: আপনি সরাসরি সহযোগীতা বলতে কী বুঝাচ্ছেন ?
একটু খোলাসা করে বলুন।

৫| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৪৯

রাঙ্গাকলম বলেছেন: প্রিয়তে রাখলাম পরে পড়ে নিবো. আপাতত ধন্যবাদ

১৯ শে মে, ২০১৩ রাত ৮:২৫

ভাবতে চাই বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...পরে পড়ে নেওয়ার আমন্ত্রণ রইল !!

৬| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫১

লিংকন১১৫ বলেছেন: ভাই ডায়াগ্রাম কোথায় ?

১৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৩

ভাবতে চাই বলেছেন: ভাই, ডায়াগ্রাম তৃতীয় পোস্ট-এ দিব। আগে equipment-গুলোর সাথে পরিচিত হই।
এখন একটু ব্যস্ত সময় যাচ্ছে। ব্যস্ততা একটু কমলেই দ্বিতীয় পোস্ট-টি দিব।
আপনাকে ধন্যবাদ।

৭| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০২

ফাহীম দেওয়ান বলেছেন: ভাই ইনষ্টলেশন সহ কতো খরচ হবে ?

১৯ শে মে, ২০১৩ রাত ৮:৫১

ভাবতে চাই বলেছেন: ২০০০-৩০০০ টাকার মতো লাগতে পারে।
আমি একটা প্রোটোটাইপ বানিয়ে পরীক্ষা করেছি। এতে প্রায় ১০০০ টাকার মতো লাগছে।

১৯ শে মে, ২০১৩ রাত ৯:১৪

ভাবতে চাই বলেছেন: তবে আপনি যদি Display বাদ দিতে চান তাহলে কিছু কম পরবে।

আসলে আমি এটা দিয়েছি শেখানোর জন্য। যদি কেউ নিজে এটা তৈরী করে ব্যবহার করে তবেই আমি স্বার্থক।

৮| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:৪৪

অবুজ বালক বলেছেন: ভাই next post কবে দেবেন ????ভাল পোস্ট + +

৯| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: প্রিয় তে। +++++++
ইমেজ গুলো কোথাও আপলোড করেন পিলিজ

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৮

নীলিিগরী বলেছেন: +++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.