নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনিরুজ্জামান রাফি

মনিরুজ্জামান রাফি › বিস্তারিত পোস্টঃ

কর্মদোষে ফল

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

কটি গাছের ডালে পাখির বাসায় মা পাখিসহ চারটি ছানা ছিল। ছানাগুলোর এখনো চোখ ফুটেনি।শুধু নাড়াচাড়া করতে পারে।

ছানাগুলো বাসায় থেকে মুখ হা করে খাওয়ার জন্য ,আর তখনই মা পাখিটি বুঝে নিত ছানাগুলোর ক্ষিধে পেয়েছে এবং মা পাখিটি বন থেকে আধার নিয়ে আসত। ঐ ডাল বেয়ে প্রতিদিন যেত এক সাপ। মা পাখিটি তাদের সর্বদা আগলে রাখতো ঐ সাপের কবল থেকে রক্ষা করার জন্য। একদিন হল কি মা পাখিটি যখন ছানাদের জন্য খাবার সংগ্রহে বের হল। তখন ঐ সাপ ডাল বেয়ে যাচ্ছিল। তখন ছানাদের কিচিরমিচির শব্দ শুনে সাপটা টের পেয়ে গেল এই ডালে অনেক গুলো কচি ছানা আছে।এমন কচি ছানা দেখে সাপের তো আর তর সইছিল না কখন ছানাগুলো খাবে।

ঠিক সেদিন দুপুর বেলা একটি দুষ্টু লোক রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল সেও ছানাগুলোর কিচিরমিচির শব্দ শুনে বুঝতে পারল এখানে অনেকগুলো ছানা আছে।দুষ্টু লোকটি মনে মনে ভাবল ছানাগুলো বিক্রি করে অনেক পয়সা পাওয়া যাবে।

এবং দুষ্টু লোকটি সর্বদা চেষ্টা করছে কিভাবে ছনাগুলো গাছ থেকে পেড়ে আনা যায়। লোকটি ভাবছে উড়াল দেয়ার আগেই যেভাবেই হোক পাখির ছানাগুলো পেড়ে আনতেই হবে

আর অন্নদিকে সাপটাও প্ল্যান করল সে সুযোগ বুঝে ছানাগুলো ধরে খাবে।

এক সময় সাপটা বাসায় প্রবেশ করল ছানাগুলো খাওয়ার জন্য ঠিক তখনই দুষ্টু লোকটাও বাসায় হাত দিয়ে ছানা ধরতে চাইল।যেই ছানা ধরতে যাবে ওমনি সাপটা টুস কর কামর বসালো লোকটার আঙুলে আর লোকটা চিৎকার করতে লাগলো বাঁচাওওওওওও বাঁচাওওওওওও,আশেপাশের লোকজন দৌড়ে এল লোকটার চিৎকার শুনে। আর সবাই এসে দেখলো লোকটা মাটিতে পড়ে আছে। এবং সবাই মিলে লোকটাকে চিকিৎসার জন্য নিয়ে গেল। আর তখন লোকজন সাপটা দেখতে পেয়ে লাঠি দিয়ে পেটাতে পেটাতে মেরেই ফেলল।
সাপের ও ছানা খাওয়া হল না, আর দুষ্টু লোকের ও ছানা ধরা হলনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.