| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মহান মে দিবস ।শ্রমই শক্তি শ্রমই সকল উন্নয়নের চালিকাশক্তি।
একটু কি ভেবে দেখেছি মহান মে দিবসে সকল শ্রমিক ছুটি পেয়েছে কিনা? ড্রাইভার, বাড়ির কাজের ছেলে/মেয়ে। এরকম শ্রেনির শ্রমিকরা।
ড্রাইভার: স্যারের আজ অনেক প্রোগ্রাম ছুটি কিভাবে পাব ভাই।
বাসার কাজের ছেলে/মেয়ে: বাড়িতে যেতে চেয়েছিলাম কিন্তু সাহেব ও ম্যাডের অনেক গেষ্টদের দাওয়াত।
মিটিং, মিছিল, আলোচান সভায় গিয়ে বক্তৃতা দিচ্ছে সুশীল সমাজের মানুষগুলো। কিন্তু একবারো ভেবে দেখছিনা ড্রাইভার, বাসার কাজের মেয়ে বা ছেলেটা কি ছুটি পেয়েছে?
স্ব স্ব স্থান থেকে আমরা পরিবর্তন হলে কাউকে বলা লাগবে না পরিবর্তন হও। পরিবর্তন ই পারে একটি জাতিকে উন্নয়নের সীমানায় নিয়ে যেতে। আসুন আমরা দেশটাকে ভালবাসি। প্রতিদিন দেশের জন্য একটি করে ভাল কাজ করি।
©somewhere in net ltd.