| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।
সনি এক্সপেরিয়া সেটগুলোর ভিতর বাংলাদেশে মোটামুটি নতুন আসা সেটগুলোর ভিতর একটি এক্সপেরিয়া জে। এটি এন্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ চালিত স্মার্টফোন, এবং দামের দিক দিয়ে কিছুটা সাশ্রয়ীই বলা চলে।
১২৪গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ৯.২ মিলিমিটার। এতে আছে সনি ব্রাভিয়া মোবাইল ইঞ্জিন সহ ৪ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন, যা স্ক্রাচ প্রতিরোধক।
সেটটি সাদা, কালো, সোনালি এবং গোলাপি রঙে পাবেন।
মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ প্রসেসর, ৫১২এমবি র্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।
এতে আছে জিও ট্যাগিং ও টাচ ফোকাস ফিচার এবং ভিডিও রেকর্ডিং করার সুবিধা সহ এলইডি ফ্লাস যুক্ত ৫মেগাপিক্সেল ক্যামেরা, এবং থাকছে ভিজিএ সেকেন্ডারি ফ্রন্ট ক্যামেরা।
এক্সপেরিয়া জে এ আছে ১৭৫০এমএএইচ ব্যাটারি যা আপনাকে দিবে প্রায় সাড়ে ৫ঘন্টা টকটাইম এবং ৬০০ ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।
সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এছাড়াও আছে এফএম রেডিও, জিপিএস এবং কিছু সেটের সাথে পাবেন ৫০জিবি ক্লাউড স্টোরেজ।
এত ফিচার সহ সনি এক্সপেরিয়া জে এর দাম পড়বে ১৯,২৫০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।
ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
২|
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৯
জাওয়াদ তাহমিদ বলেছেন: কম দামে এইটা একটা ফাটাফাটি সেট।
![]()
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
sajeeb khan 007 বলেছেন: ভাই আমার একটি Sony Ericsson u5সেট আছে এটা openহলে Sony Ericsson লেখা এসে আটকে থাকে।আমি net thaka update দিয়েছি কিন্তু আগের মত Sony Ericsson লেখা এসে আটকে থাকে। এখন আমি কি করব। ঘদি পারেন Sony Ericsson এর ঠিকানা টা দিন্