| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।
স্যামসাং এর জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের নতুন সদস্য গ্যালাক্সি মিউজিক। সঙ্গিতপ্রেমীদের জন্য মোটামুটি সাশ্রয়ী দামেই সেটটি বাজারে ছেড়েছে স্যামসাং। সেটটি এন্ড্রয়েড আইসক্রিম স্যান্ডুইচের লেটেস্ট ভার্শনে চালিত স্মার্টফোন যার সাথে যুক্ত করা হয়েছে কিছু বিশেষ মিউজিক ফিচার।
১০৬.৯গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১২.৩ মিলিমিটার। এতে আছে ৩ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টিটাচ স্ক্রিন। সেটটি নীল, ধুসর এবং কমলা রঙে পাবেন।
মোবাইলটি চালাতে থাকছে ০.৮৫গিগা হার্জ প্রসেসর, ৫১২এমবি র্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।
এতে আছে জিও ট্যাগিং ও টাচ ফোকাস ফিচার সহ ৩.১৫মেগাপিক্সেল ক্যামেরা, এছাড়াও থাকছে ভিডিও রেকর্ডিং করার সুবিধা। তবে কোনও ফ্রন্ট ক্যামেরা নেই।
সেটটিতে আছে ১৩০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৮ঘন্টা টকটাইম এবং ৫৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।
সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। বিশেষ করে, এতে আছে বিল্টইন স্টেরিও স্পিকার এবং এসআরএস সারাউন্ডিং সাউন্ড ফিচার যা এর নামের মিউজিক অংশকে ফুটিয়ে তোলে। এছাড়া আছে বিল্টইন অ্যান্টেনা সহ এফএম রেডিও ও জিপিএস।
এত ফিচার এবং স্যামসাং বাংলাদেশের অয়ারেন্টি সহ স্যামসাং গ্যালাক্সি মিউজিক এর দাম পড়বে ১৫,৯০০ টাকা। পাবেন স্যামস্যাং মোবাইল আউটলেট, ট্রান্সকম ডিজিটাল আউটলেট এবং যেকোনো বড় মোবাইল শোরুমে।
ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
sajeeb khan 007 বলেছেন: ভাই আমার একটি Sony Ericsson u5সেট আছে এটা openহলে Sony Ericsson লেখা এসে আটকে থাকে।আমি net thaka update দিয়েছি কিন্তু আগের মত Sony Ericsson লেখা এসে আটকে থাকে। এখন আমি কি করব। ঘদি পারেন Sony Ericsson এর ঠিকানা টা দিন্