নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ স্যামসাং গ্যালাক্সি এস ডুয়স

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১



স্যামসাং গ্যালাক্সি এস ডুয়স সামসাং গ্যালাক্সি সিরিজের একটি লেটেস্ট ডুয়েল সিম চালিত স্মার্টফোন। এটি ২০১২ সালের শেষের দিক থেকে বাংলাদেশের বাজারে আসে। সেটটি ডিফল্টভাবে এন্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ চালিত তবে একে জেলিবিনেও উন্নীত করা যাবে।





১২০গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৫ মিলিমিটার। এতে আছে ৪ ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। সেটটি সাদা, কালো এবং খয়েরি রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ প্রসেসর, ৭৬৮এমবি র‍্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।





এতে আছে জিও ট্যাগিং ও অটোফোকাস ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৫মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও করার সুবিধা সহ। এছাড়াও থাকছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।





সেটটিতে আছে ১৫০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৭ঘন্টা টকটাইম এবং ৪০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।





সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে।





এত ফিচার সহ স্যামসাং গ্যালাক্সি এস ডুয়স এর দাম পড়বে ২৭,৯০০ টাকা [অয়ারেন্টি সহ] ২২,৫০০ [অয়ারেন্টি ছাড়া]। পাবেন সামসাং স্মার্টফোন ক্যাফে সহ যেকোনো বড় মোবাইল শোরুমে।











ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

মন্তব্য ০ টি রেটিং +৫/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.