নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

সনি এক্সপেরিয়ার অয়ারেন্টি সহ সেট পাবেন এখন বাংলাদেশেই!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪



বাংলাদেশে সনি ব্রাভিয়া সহ সকল জনপ্রিয় সনি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সনি র‍্যাংগস এখন সনির এক্সপেরিয়া স্মার্টফোন আমদানি করছে। ফলে এখন থেকে বাংলাদেশের সনি মোবাইল গ্রাহকরাও বিক্রয়ত্তর সেবা পেতে সক্ষম হবেন। সনি মোবাইলের ব্যাপক জনপ্রিয়তা এদেশে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।





গত মাস থেকে সনি র‍্যাংগস এর আমদানিকৃত ৭টি সেট বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে সনি এক্সপেরিয়া টিএক্স, এসএল, জে, টিপো, ইয়ন, ই অন্যতম। সকল সেটের সঙ্গেই গ্রাহকেরা এক বছরের বিক্রয়ত্তর সেবা পাবেন।





এছাড়াও প্রথমদিকের গ্রাহকদের জন্য থাকছে ফ্রি এক্সপেরিয়া টিশার্ট এবং ৪জিবি মেমোরিকার্ড ফ্রি।





সেটগুলোর দাম কিছুটা বেশি পড়ছে বলে কিছু গ্রাহক অভিযোগ করেন, তবে অয়ারেন্টি পাওয়াতে তা দিতে কোনও অসুবিধা নেই বলে তারা জানান।









ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.