নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ এইচটিসি এইট এস

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩



এইচটিসি এর এখনকার একটি জনপ্রিয় লেটেস্ট স্মার্টফোন এইটএস। এটি এই বছরেই বাংলাদেশের বাজারে আসে। সেটটি মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম চালিত।





১১৩গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৩ মিলিমিটার। এতে আছে ৪ ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন, যা স্ক্রাচ প্রতিরোধক। সেটটি মোট ৪টি আকর্ষণীয় রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, ৫১২এমবি র‍্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।





এতে আছে জিও ট্যাগিং ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৫মেগাপিক্সেল ক্যামেরা, এবং ৭২০পি এইচডি ভিডিও করার সুবিধা সহ। তবে এতে ভিডিও কল করার জন্য থাকছে না কোনও ফ্রন্ট ক্যামেরা।





সেটটিতে আছে ১৭০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৮ঘন্টা টকটাইম এবং ৪৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।





সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। তবে এতে কোনও এফএম রেডিও ফিচার নেই।





এত ফিচার সহ এইচটিসি এইট এস এর দাম পড়বে ৩৫,৮০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।









ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.