নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ সনি এক্সপেরিয়া ভি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮



সনির পানি এবং ধুলা প্রতিরোধক স্মার্টফোন সিরিজের আরেকটি সদস্য

এক্সপেরিয়া ভি। সেটটি এন্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ চালিত যা জেলিবিনে আপগ্রেড করা যাবে।





১২০গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৭মিলিমিটার। এতে আছে ৪.৩ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। সেটটি সাদা, কালো এবং গোলাপি রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১.৫গিগা হার্জ ডুয়েল কোর ক্রেইট প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ৮জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।





এতে আছে জিও ট্যাগিং, টাচ ফোকাস, ফেস ও স্মাইল ডিটেকশন, ৩ডি প্যানারমা ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ১৩মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুল এইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।





সেটটিতে আছে ১৭৫০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৬ঘন্টা টকটাইম এবং ৩৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।





সেটটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এছাড়াও থাকছে টিভি আউট অপশন।





এত ফিচার সহ সনি এক্সপেরিয়া ভি এর দাম পড়বে ৩৯,৫০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।











ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

মন্তব্য ১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

এক্সপেরিয়া বলেছেন: প্রাইজটা ত্রিশ হাজার হলে ভাল হত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.