| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

‘ডিজনি’স ইন্টাঅ্যাকটিভ থাম্বলার’ ওয়েবসাইটে ‘টয় স্টোরি’ থিমের ওপর ভিত্তি করে তৈরি মোবাইল গেইমের ছবি প্রকাশ করেছে ডিজনি। ম্যাশএবল জানিয়েছে, প্রকাশিত ছবিতে দেখা যায়, পয়েন্ট তোলার জন্য ব্লকের স্তূপে বল ছুঁড়ে ফেলে দেয়ার চেষ্টা করছে ‘বাজ লাইটইয়ার’ নামের জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র।
সূত্র জানিয়েছে, এই গেইম বাজারে আনা হয়েছে টয় স্টোরির নতুন সিনেমা সামনে রেখে। কয়েকটি কলাম্বিয়ান ওয়েবসাইটের ভাষ্য অনুযায়ী, ২০১৫ সালে ডিজনি এবং পিক্সার থেকে মুক্তি পাচ্ছে টয় স্টোরি ৪। যদিও ডিজনি বা পিক্সার কেউই এ ব্যাপারে কোন মন্তব্য করে নি।
২০১০ সালে মুক্তি পায় টয় স্টোরি থ্রি। আর মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ১১ কোটি মার্কিন ডলার আয় করে এই ত্রিমাত্রিক অ্যানিমেটেড সিনেমা। ২০১০ সালে পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি আয় করা মুভির খেতাব ছাড়াও এটিই প্রথম অ্যানিমেশন মুভি যা একশ’ কোটির বেশি ডলার আয় করেছে।
এখন দেখার অপেক্ষা এই থিমের উপর নির্মিত গেইমটা কেমন হয়।
সূত্রঃ
Click This Link
Click This Link
এ ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
©somewhere in net ltd.