নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ নোকিয়া লুমিয়া ৮২০

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬



নোকিয়ার উইন্ডোজ ফোন সিরিজ লুমিয়ার নতুন কিছু রিলিজের ভিতর অন্যতম ছিল লুমিয়া ৮২০। সেটটি মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমে চলে।





১৬০গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ৯.৯মিলিমিটার। এতে আছে নোকিয়া ক্লিয়ারব্ল্যাক প্রযুক্তি সহ ৪.৩" ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন, যা স্ক্রাচ প্রতিরোধক। সেটটি কালো অথবা সাদা ছাড়াও আরও ৫টি আকর্ষণীয় রঙ্গে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১.৫গিগা হার্জ ডুয়েল কোর ক্রেইট প্রসেসর, ১জিবি র‍্যাম, এবং ৮জিবি ইন্টারনাল স্টোরেজ । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৬৪জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন, যা যেকোনো স্মার্টফোনের থেকে প্রায় দ্বিগুণ।





এতে আছে জিও ট্যাগিং, অটোফোকাস এবং কার্ল জেইস লেন্স সহ ডাবল এলইডি ফ্লাস যুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা সাথে ১০৮০পি ফুল এইচডি ভিডিও করার সুবিধা সহ। এছাড়াও ভিডিও কলিং এর জন্য থাকছে ফ্রন্ট ক্যামেরা।





সেটটিতে আছে বিপি-৫টি মডেলের ১৬৫০ এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ১২ঘন্টা টকটাইম এবং ৩৩০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে। এছাড়া একবার ফুল চার্জ দিয়ে আপনি ৫৫ঘন্টার অডিও চালাতে পারবেন।





সেটটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং ১২ক্লাসের জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। আরও থাকছে জিপিএস, তবে ইন্টারনাল এফএম রেডিও নেই।





এত ফিচার সহ নোকিয়া লুমিয়া ৮২০ এর দাম পড়বে ৩৮,৫০০ টাকা। পাবেন সকল নোকিয়া আউটলেট সহ যেকোনো মোবাইল শোরুমে।















ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

মন্তব্য ০ টি রেটিং +৪/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.