নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ সনি এক্সপেরিয়া জেড

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১



সনির এখনকার একদমই একটি লেটেস্ট স্মার্টফোন এক্সপেরিয়া জেড। এটি এই সপ্তাহেই বাংলাদেশের বাজারে এসেছে। সম্পূর্ণ ধূলা ও পানি প্রতিরোধক এই সেটটি এন্ড্রয়েড ভার্শন ৪.১ জেলিবিনে চলে।





১৪৬গ্রাম ওজনের এই স্লিম সেটটির পুরুত্ত মাত্র ৭.৯ মিলিমিটার। এতে আছে ২য় প্রজন্মের সনি মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন সহ ৫ ইঞ্চি ফুলএইচডি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা স্ক্রাচ প্রতিরোধক।





সেটটি সাদা, কালো এবং বেগুনি রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১.৫গিগা হার্জ কোয়াড কোর ক্রেইট প্রসেসর, ২জিবি র‍্যাম এবং ১৬জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।





এতে আছে জিও ট্যাগিং, সুইপ প্যানারমা, টাচফোকাস ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ১৩.১মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুল এইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ২.২মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।





এক্সপেরিয়া জেড এ আছে ২৩৩০এমএএইচ স্থায়ী ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ১০ঘন্টা টকটাইম এবং ৫৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।







সেটটি ২জি, ৩জি, ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এছাড়া থাকছে টিভি আউট, জিপিএস এবং এফএম রেডিও অপশন।





এত ফিচার সহ এবং সনির পক্ষ থেকে ঘোষণা দেওয়া তাদের সর্বোত্তম এই সনি এক্সপেরিয়া জেড এর প্রাথমিক দাম পড়বে ৬৪,৫০০ টাকা। তবে কিছুদিনের ভিতরই আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম কমে সহনশীল হয়ে যেতে পারে। সেটটি পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।













ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

মন্তব্য ১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

গুডনাইট বলেছেন: আমি চাচ্ছিলাম ভিডিও কলিং এর সুবিধা যুক্ত ( ইন্টারনেট ছাড়া থ্রিজি নেটওয়ার্ক এর মাধ্যমে, কোন থার্ড পার্টি এ্যাপ ছাড়া) একটা হ্যান্ডসেট নিতে। এটাতে কি এই সুবিধা পাওয়া যাবে ?
আমার বাজেট বিশ হাজার । এর মধ্যে সনির বা অন্য কোনো ব্র‌্যান্ড এর অন এয়ার ভিডিও কলিং এর সুবিধা যুক্ত মডেল গুলোর নাম জানালে উপকৃত হতাম।এক্সপেরিয়া জে, ইউ, নিও এল এই সেট গুলো দিয়ে থার্ড পার্টি এ্যাপ ছারা ৩জি নেটওয়ার্ক এর মাধ্যমে কি ভিডিও কল করা যায়...?
এই সেট গুলোতে ডায়ালার অপশনে ভ্য়েস কলের পাশাপাশি ভিডিও কল অপশনটি নেই যেমনটা আছে গ্যালাক্সি এস টু তে। তাই এইটা নিয়ে ভিষন কনফিউজড.....!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.