নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

স্যামসাং কানাডার একটি সুন্দর সারপ্রাইজ

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০



গ্যালাক্সি এস৩ বাজারে আসার কিছুদিন আগে স্যামসাং কানাডার অফিসিয়াল ফেসবুক পেজ এ একজন ভক্তের একটি মেইল আসে। যেখানে বলা হয় তার ইতিমধ্যেই অনেক স্যামসাং পণ্য যেমন স্যামসাং এলসিডি টিভি, ল্যাপটপ, গ্যালাক্সি এস ইত্যাদি আছে। এবং সে জিজ্ঞেস করে এর জন্য কি সে কোনও ফ্রি গ্যালাক্সি এস৩ পেতে পারে? এছাড়া মেইলের শেষে সে স্যামসাং কোম্পানির মনোরঞ্জনের জন্য একটি ড্রাগন একে এটাচ করে দেয়।







স্যামসাং কর্তৃপক্ষ এই মেসেজের উত্তরে জানান তারা যদি তারা এরকম সবাইকে ফ্রি গ্যালাক্সি এস৩ দেন, তাহলে মার্কেটে আসার আগেই তা শেষ হয়ে যাবে। এছাড়া তারা তার আঁকা ড্রাগনের প্রশংসা করেন, এবং প্রতিদান স্বরূপ তারাও একটি ক্যাংগারুর ছবি এটাচ করে দেন।









কিন্তু কিছুদিন পর তারা সত্যিই গ্রাহকটিকে বিনামুল্যে একটি সম্পূর্ণ কাস্টমমেইড গ্যালাক্সি এস৩ পাঠিয়ে দেন, যাতে দুইপাশেই ছিল লোকটির পাঠানো ড্রাগনটির ছবি।







সূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

লিন্‌কিন পার্ক বলেছেন:

আগে জানলে আমিও মেইল করতাম :#> :#>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.