| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।
সনির এক্সপেরিয়া সিরিজের জনপ্রিয় মডেলগুলোর ভিতর একটি এক্সপেরিয়া এসএল। এটি এক্সপেরিয়া এস এর পরে বের হয়। সেটটি এন্ড্রয়েড আইসক্রিম স্যন্ডুইচ ভার্শনে চলে।

১৪৪গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৬ মিলিমিটার। এতে আছে সনি মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন সহ ৪.৩ ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। সেটটি সাদা, কালো, রুপালী এবং গোলাপি রঙে পাবেন।

মোবাইলটি চালাতে থাকছে ১.৭গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর, ১জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ । তবে সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে না যার ফলে আপনি এর স্টোরেজ এর থেকে বর্ধিত করতে পারবেন না।

এতে আছে জিও ট্যাগিং, সুইপ প্যানারমা ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ১২মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুল এইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ১.৩মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

সেটটিতে আছে ১৭৫০ এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৮ঘন্টা টকটাইম এবং ২৫ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।

সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। সাথে থাকছে ইউএসবি এবং এনএফসি কানেক্টিভিটি।

এত ফিচার সহ সনি এক্সপেরিয়া এসএল এর দাম পড়বে ২৯,৫০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।

ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
শাহীন উল্লাহ বলেছেন: NICE TUNE,
I USE AND SONY XPERIA U,