নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ স্যামসাং গ্যালাক্সি নোট ২

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯



স্যামসাং এর গ্যালাক্সি নোট সিরিজ বাজারের যেকোনো স্মার্টফোনের থেকে সম্পূর্ণ স্বকীয় এবং একটি নতুন ধারাই বলা চলে। আকারে যেকোনো স্মার্টফোনের থেকে একটু বড় এই সেটগুলো পুনরায় পেন টাচ সিস্টেমকে জনপ্রিয় করেছে। এই সিরিজের ১ম সেট গ্যালাক্সি নোট এর ভালো জনপ্রিয়তা পাবার পর বের হওয়া নোট ২ও ভালো বাজার পেতে সক্ষম হয়েছে। নোট ২ জেলিবিন অপারেটিং সিস্টেমে চলে।





১৮৩গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ৯.৪ মিলিমিটার। এতে আছে ৫.৫ইঞ্চির সুপার এমোলেড ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন যা স্ক্রাচ প্রতিরোধক। সেটটি ৬টি রঙ্গে বাজারে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১.৬গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর, ২জিবি র‍্যাম এবং ১৬জিবি ইন্টারনাল মেমরি। বাজারে ৩২ এবং ৬৪জিবি ভার্শনও পাওয়া যাবে। সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৬৪জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন। এছাড়া সেটটির সাথে পাবেন ড্রপবক্সে ৫০জিবি ক্লাউড স্টোরেজ।





এতে আছে জিও ট্যাগিং, টাচফোকাস, স্মাইল ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুল এইচডি ভিডিও করার সুবিধা । এছাড়াও থাকছে ১.৯ মেগাপিক্সেলের এর ফ্রন্ট ক্যামেরা।





এই দ্বিতীয় নোটে আছে ৩১০০এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ১৪ঘন্টা টকটাইম এবং ৮৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।







গ্যালাক্সি নোট২ ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। ইউএসবির সাথে থাকছে এনএফসি কানেক্টিভিটি।





এত ফিচার সহ স্যামসাং গ্যালাক্সি নোট ২ এর দাম পড়বে ৫১,৫০০ টাকা [ওয়ারেন্টি ছাড়া] ৬৭,৫০০[ওয়ারেন্টি সহ] । পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে এবং ট্রান্সকম এবং স্যামসাং স্মার্টফোন ক্যাফে আউটলেটগুলোতে।









ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

মন্তব্য ০ টি রেটিং +৪/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.