| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

সামহোয়্যার ইন... ব্লগের মোবাইল বিষয়ক গ্রুপ মোবাইল খুঁটিনাটির ১ম বর্ষপূর্তি আজ। গত একটি বছর আমরা মোবাইল বিষয়ক পোস্টগুলোকে একটি ছাদের নিচে আনার চেস্টা করেছি, এছাড়া মোবাইল সেট, অ্যাপস এবং বাজার সম্পর্কে বিভিন্ন ধারনা দিতে চেষ্টা করেছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক অভিনন্দন এবং ধন্যবাদ।
গত এক বছরের একটি পরিসংখ্যানঃ
গ্রুপ সদস্যঃ ৬১১জন
মোট পোস্টঃ ২২৬
মোট ভিজিটঃ ১২১২৩৫
অর্থাৎ গড়ে প্রতি ৩দিনে ২টি করে পোস্ট হয়েছে এবং ৫৩৭জন পড়েছেন।
গ্রুপের ফেসবুক পেজঃ ১টি
ফেসবুক পেজ এর সদস্যঃ ২১৭
কিছু ব্যক্তিগত কথাঃ
এই গ্রুপে আলোচনার পরে যখন আপনাদের নতুন মোবাইল কেনার কথা শুনি, তখন আসলেই অনেক ভালো লাগে।
এছাড়া একটা অভিজ্ঞতা শেয়ার করি। কিছুদিন আগে আমি যে এই গ্রুপের এডিটর এটা না জানা আমার এক ছোটভাই আমাকে এই গ্রুপের লিঙ্ক পাঠিয়ে বলেছে এটি অনেক উপকারী গ্রুপ, মোবাইল নিয়ে জানতে এখানে পোস্ট করুন। এটাই হয়ত আমাদের সার্থকতা।
আমাদের সাথেই থাকুন। আপনাদের মতামত দিন। কি ধরনের পোস্ট চান জানান। ভুলত্রুটি দূর করে এগিয়ে যেতে আমাদের সহায়তা করুন। আবারও সবাইকে অনেক ধন্যবাদ।
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।
©somewhere in net ltd.