| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

সনির কিছু দিন আগে ছাড়া এক্সপেরিয়া জেড এর কিছুটা পরিবর্তিত এবং পরিবর্ধিত রুপ এই সনি এক্সপেরিয়া জেডএল। এতে অ্যাড করা হয়েছে কিছু নতুন ফিচার এবং বাদ পড়েছে এক্সপেরিয়া জেড এর পানিরোধক ক্ষমতা। কয়েকটি দেশে যদিও সেটটিকে এক্সপেরিয়া জেডকিউ নামে ছাড়া হয়েছে, বাংলাদেশে এটি জেডএল নামেই বিক্রি হচ্ছে। এই নতুন বাজারে আসা স্মার্টফোনটি এন্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমে চলে।

১৫১গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ৯.৮ মিলিমিটার। এতে আছে ২য় প্রজন্মের সনি ব্রাভিয়া মোবাইল ইঞ্জিন সহ ৫ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন যা স্ক্রাচ প্রতিরোধক। এক্সপেরিয়া জেড এর পর এটিই সনির ২য় পাচ ইঞ্চি ডিসপ্লের সেট। সেটটি সাদা, কালো এবং লাল রঙে পাবেন।

মোবাইলটি চালাতে থাকছে ১.৫গিগা হার্জ কোয়াড কোর ক্রেইট প্রসেসর, ২জিবি র্যাম এবং ১৬জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৬৪জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে জিও ট্যাগিং, সুইপ প্যানারমা ও স্মাইল এবং ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ১৩মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুল এইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ২মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

সেটটিতে আছে ২৩৭০এমএএইচ এর বেশ ভালোমানের একটি ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৯ঘন্টা টকটাইম এবং ৫০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।
![]()
সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। আরও থাকছে টিভি আউট এবং ব্যারোমিটার যা যেকোনো স্মার্টফোনের ক্ষেত্রে নতুন।

এত ফিচার সহ সনি এক্সপেরিয়া জেডএল এর দাম পড়বে ৫০,০০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।

ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
©somewhere in net ltd.