| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

বাংলাদেশের মোবাইল বাজারে মোটামুটি ১০হাজারের কম দামের এন্ড্রয়েড সেটের ভালো চাহিদা গড়ে উঠেছে। অনেক কোম্পানিরই এখন এই দামের ভিতরে সেট আসছে। তেমনই একটি সেট হুয়ায়েই ব্র্যান্ডের আসেন্ড ওয়াই ২০০। সল্পমুল্যের এই সেটটি এন্ড্রয়েড ভার্শন ২.৩ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমে চলে।
১২০গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১১.৭ মিলিমিটার। এতে আছে ৩.৫ ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। সেটটি শুধুমাত্র কালো রঙে পাবেন।
মোবাইলটি চালাতে থাকছে ০.৮গিগা হার্জ প্রসেসর, ২৫৬এমবি র্যাম এবং ৫১২এমবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।
এতে আছে ভিডিও রেকর্ডিং করার সুবিধা সহ জিও ট্যাগিং ফিচার সহ ৩.২মেগাপিক্সেল ক্যামেরা। তবে কোনও ফ্রন্ট ক্যামেরা নেই। 
সেটটিতে আছে ১২৫০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৪ঘন্টা টকটাইম এবং ২০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।
সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এছাড়াও জিপিএস সুবিধাও থাকছে।
এত ফিচার সহ হুয়ায়েই অ্যাসেন্ড ওয়াই ২০০ এর দাম পড়বে ৮,৩৫০ টাকা। সাথে পাবেন এক বছরের ওয়ারেন্টি। সেটটি পাওয়া যাবে যেকোনো বড় মোবাইল শোরুমে।

ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
©somewhere in net ltd.