| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

সনির সাশ্রয়ী বাজেটের স্বল্প কিছু সেটের মধ্যে অন্যতম হল এই এক্সপেরিয়া ই ডুয়াল। দুটি সিম সাপোর্ট করা এই স্মার্টফোনটি এন্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডইউচ অপারেটিং সিস্টেমে চলে।
১১৫.৭গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১১মিলিমিটার। এতে আছে টাইমস্কেপ ফিচার সহ ৩.৫ ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। এছাড়া এর অন্যতম বৈশিষ্ট্য হল এর স্ক্র্যাচ প্রতিরোধক ডিসপ্লে যে এই দামে প্রায় অন্য কোনও সেটে পাওয়া যাবে না। সেটটি বাজারে কালো এবং সোনালী রঙে পাবেন।
মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ প্রসেসর, ৫১২এমবি র্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।
এতে আছে জিও ট্যাগিং ফিচার এবং ভিডিও করার সুবিধা সহ ৩.১৫মেগাপিক্সেল ক্যামেরা। তবে মোবাইলটিতে কোনও ফ্রন্ট ক্যামেরা নেই। 
সেটটিতে আছে ১৫৩০এমএএইচ এর এই বাজেটে তুলনামূলক শক্তিশালী ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৬ঘন্টা টকটাইম এবং ৫০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে। 
সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। আরও থাকছে এফএম রেডিও এবং জিপিএস।
এত ফিচার সহ এক্সপেরিয়া ই ডুয়াল এর দাম পড়বে ১৪,০০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।

ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
©somewhere in net ltd.