নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ হুয়ায়েই অ্যাসেন্ড ওয়াই ৩০০

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:০৩



মোবাইল বাজারে অনেকটা অপ্রত্যাশিতভাবে কিছুদিন ধরে ভালো সাড়া পাওয়া একটি সেট হুয়ায়েই অ্যাসেন্ড ওয়াই ৩০০। মোটামুটি সাশ্রয়ী বাজেটের এই স্মার্টফোনটি এন্ড্রয়েড ভার্শন ৪.১ জেলিবিন অপারেটিং সিস্টেমে চলে।





১৩০গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১১.২ মিলিমিটার। এতে আছে ৪.০ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। সেটটি সাদা এবং কালো রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ ডুয়েল কোর কর্টেক্স প্রসেসর, ৫১২এমবি র‍্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।







এতে আছে জিও ট্যাগিং ও অটোফোকাস ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৫মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।





মোবাইলটির ডিফল্ট ব্যাটারিটি তুলনামূলকভাবে কিছুটা দুর্বল। এর ১৭৩০এমএএইচ ব্যাটারি আপনাকে প্রায় সাড়ে ৪ঘন্টা টকটাইম এবং ৩০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।





সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এছাড়া থাকছে জিপিএস এবং এফএম রেডিও।





এত ফিচার সহ হুয়ায়েই অ্যাসেন্ড ওয়াই ৩০০ এর দাম পড়বে ১২,৫০০ টাকা। এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।











ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.