| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড এইচটিসি এর এখনকার একটি লেটেস্ট স্মার্টফোন এইচটিসি ওয়ান। মোবাইলটি নতুন বাজারে আসায় দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে যার ফলে এটিকে এখনকার বাজারের প্রায় সবথেকে দামী স্মার্টফোন বলা যায়। ফোনটি এন্ড্রয়েডের সর্বশেষ ভার্শন জেলিবিন অপারেটিং সিস্টেমে চলে।
১৪৩গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ৯.৩ মিলিমিটার। এতে আছে পঞ্চম প্রজন্মের এইচটিসি সেন্স ফিচার সহ ৪.৭ ইঞ্চির ফুল এইচডি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন যা স্ক্রাচ প্রতিরোধক। সেটটি কালো, রুপালী এবং লাল রঙে পাবেন।
মোবাইলটি চালাতে থাকছে ১.৭গিগা হার্জ কোয়াড কোর ক্রেইট প্রসেসর, ২জিবি র্যাম এবং ৩২জিবি ইন্টারনাল মেমরি । তবে সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে না ফলে আপনি এর থেকে স্টোরেজ বর্ধিত করতে পারবেন না।
এতে আছে জিও ট্যাগিং, ফেস ও স্মাইল ডিটেকশন, ইমেজ স্টাবিলাইজেশন এবং বাস্তবসম্মত ছবি তোলার আরও বিভিন্ন ফিচারের নতুন সেন্সর সহ এলইডি ফ্লাস যুক্ত ৪মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুলএইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ২.১মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এটি দিয়েও আপনি ফুলএইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 
মোবাইলটিতে আছে ২৩০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৯ঘন্টা টকটাইম এবং প্রায় ৫০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে। 
সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। আরও থাকছে জিপিএস এবং এফএম রেডিও।
এত ফিচার সহ এইচটিসি ওয়ান এর দাম পড়বে ৬৬,০০০ টাকা, তবে আন্তর্জাতিক বাজারের সাথে দাম কিছুটা কমে আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মোবাইলটি পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।

ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
©somewhere in net ltd.