| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

যেকোনো সাধারন মোবাইলের থেকে স্মার্টফোনগুলো অনেক বেশি ইন্টারনেট ডাটা নেয়, ফলে মোবাইলফোন অপারেটরদের দেওয়া বান্ডেল প্যাকেজগুলো অনেক সময় তেমন কাজে লাগে না। এজন্য গ্রামীণফোন একমাস আগে ঘোষণা করেছে আনলিমিটেড ইন্টারনেটের তিনটি নতুন প্যাকেজ। প্রতিটি প্যাকেজের সাথে পাবেন ফ্রি টকটাইম ও নির্দিষ্ট সংখ্যক এসএমএস এবং এমএমএস ফ্রি। তবে দেশের অন্যান্য সকল আনলিমিটেড প্যাকেজের মত এতেও নির্দিষ্ট পরিমান ডাটা ব্যবহার শেষ হলে প্রায় অর্ধেক গতির ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে।
প্যাকেজ তিনটি নিম্নরূপঃ
স্মার্ট প্ল্যান ২৯৯
প্যাকেজটির দাম পড়বে ২৯৯টাকা+১৫% ভ্যাট। এতে পাবেন আনলিমিটেড ইন্টারনেট, ২০০মিনিট টকটাইম, ২০০এসএমএস এবং ২০০ এমএমএস। এর মেয়াদ থাকবে ৩০দিন এবং ৪০০মেগাবাইট ব্যবহারের পর থেকে ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে।
প্যাকেজটি একটিভ করতে ডায়াল করুন *৫০০*২৯৯# নাম্বারে, অথবা এসএমএস করুন start sp299 লিখে ৫০০০ নাম্বারে।
স্মার্ট প্ল্যান ৪৯৯
প্যাকেজটির দাম পড়বে ৪৯৯টাকা+১৫% ভ্যাট। এতে পাবেন আনলিমিটেড ইন্টারনেট, ৪০০মিনিট টকটাইম, ৪০০এসএমএস এবং ৪০০ এমএমএস। এর মেয়াদ থাকবে ৩৫দিন এবং ৫০০মেগাবাইট ব্যবহারের পর থেকে ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে।
প্যাকেজটি একটিভ করতে ডায়াল করুন *৫০০*৪৯৯# নাম্বারে, অথবা এসএমএস করুন start sp499 লিখে ৫০০০ নাম্বারে।
স্মার্ট প্ল্যান ৬৯৯
প্যাকেজটির দাম পড়বে ৬৯৯টাকা+১৫% ভ্যাট। এতে পাবেন আনলিমিটেড ইন্টারনেট, ৬০০মিনিট টকটাইম, ৬০০এসএমএস এবং ৬০০ এমএমএস। এর মেয়াদ থাকবে ৩৫দিন এবং ৬৫০মেগাবাইট ব্যবহারের পর থেকে ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে।
প্যাকেজটি একটিভ করতে ডায়াল করুন *৫০০*৬৯৯# নাম্বারে, অথবা এসএমএস করুন start sp699 লিখে ৫০০০ নাম্বারে।
এ ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১১
ছদ্মবেশী ভূত বলেছেন: গ্রামীণফোনে এখন আর কোন আনলিমিটেড প্লান নেই। স্মার্টপ্লানগুলো সত্যিই ভাল ছিল, কিন্তু সেগুলোর দিনও শেষ। নিয়মিত ওদের ভাল অফারগুলো জানতে চাইলে গ্রামীণফোনের ওয়েবসাইটে চোখ রাখা উচিত।
view this link