নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ হুয়ায়েই অ্যাসেন্ড ডব্লিউ ১

৩০ শে মে, ২০১৩ রাত ১১:০৬



বাজারে প্রচলিত সাশ্রয়ী বাজেটের উইন্ডোজ ফোনগুলোর ভিতর অন্যতম একটি হল হুয়ায়েই এর অ্যাসেন্ড ডব্লিউ। স্মার্টফোনটি মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমে চলে।





১৩০গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৫ মিলিমিটার। এতে আছে ৪ ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। সেটটি নীল, লাল, সাদা এবং কালো রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১.২গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর, ৫১২ র‍্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।





এতে আছে জিও ট্যাগিং, টাচ ফোকাস ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৫মেগাপিক্সেল ক্যামেরা, এবং এইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।





মোবাইলটিতে আছে ১৯৫০এমএএইচ এর একটি ভালোমানের ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৮ঘন্টা টকটাইম এবং ৪৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।





সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। সেটটিতে জিপিএস সুবিধা থাকছে, তবে এফএম রেডিও এবং জাভা নেই।







এত ফিচার সহ হুয়ায়েই অ্যাসেন্ড ডব্লিউ ১ এর দাম পড়বে ১৮,৯৯০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুম এর সাথে সাথে সিঙ্গার, সিঙ্গার প্লাস এবং সিঙ্গার মেগা আউটলেটগুলোতে।









ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.