নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ সিম্ফনি ডব্লিউ১২৫

৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৮



বাংলাদেশের মোবাইল বাজারে কোয়াড কোর প্রসেসর সম্পন্ন সবথেকে সাশ্রয়ী বাজেটের স্মার্টফোন গুলোর অন্যতম হল সিম্ফনি এই ডব্লিউ১২৫। দেশীয় ব্র্যান্ড সিম্ফনির রিব্র্যান্ডিংকৃত এই স্মার্টফোনটি এন্ড্রয়েড ৪.১ জেলিবিনে চলে।





৯..৯ মিলিমিটার পুরুত্তের এই সেটটিকে মোটামুটি স্লিমই বলা যায়।এতে আছে ৯৬০*৫৪০পিক্সেল রেজুলেশনের ৪.৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। সেটটি শুধুমাত্র কালো রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১.২গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।





এতে আছে জিও ট্যাগিং ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও করার সুবিধা সহ। এছাড়াও থাকছে ১মেগাপিক্সেলের এর ফ্রন্ট ক্যামেরা।





মোবাইলটিতে আছে ২১০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৭ঘন্টা টকটাইম এবং ৭৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।

সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। আরও থাকছে এফএম, জিপিএস, ম্যাগনেটিক সেন্সর ইত্যাদি।





এক বছরের ওয়ারেন্টি সহ এই সিম্ফনি ডব্লিউ১২৫ এর দাম পড়বে ১৫,০০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।





সেটটির রিব্র্যান্ডিং সংক্রান্ত তথ্য পাবেন ব্লগার মিজভী বাপ্পার এই পোস্টে





ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

মন্তব্য ০ টি রেটিং +৪/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.