নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ ওয়ালটন প্রিমো জি৩

০২ রা জুন, ২০১৩ রাত ১১:৩৪



গতকালকে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে ছাড়ল তাদের এন্ড্রয়েড স্মার্টফোন সিরিজ ওয়ালটন প্রিমো এর নতুন সেট জি৩। ডুয়েল সিম সমর্থন করা এই স্মার্টফোনটি এন্ড্রয়েড ভার্শন ৪.২ জেলিবিনে চলে।





১৩৯গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ৯.৮ মিলিমিটার। এতে আছে ৪.৫ ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। সেটটি সাদা এবং কালো রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১.২গিগা হার্জ কোয়াড কোর কর্টেক্স প্রসেসর, ৫১২এমবি র‍্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।





এতে আছে অটোফোকাস ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা, এবং এইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।





মোবাইলটিতে আছে ১৮০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৬ঘন্টা টকটাইম এবং ৪৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।



সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এর সবথেকে আকর্ষণীয় ফিচার হল রিমোট ডিসপ্লে। অর্থাৎ এর ডিসপ্লে আপনি এন্ড্রয়েড টিভি অথবা ট্যাবে দেখতে পাবেন।





এত ফিচার সহ ওয়ালটন প্রিমো জি৩ এর দাম পড়বে ১২,৪৯০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।



ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.