| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড মাইক্রোম্যাক্স এর ক্যানভাস সিরিজের একটি জনপ্রিয় সেট এই ক্যানভাস এইচডি। বিশাল স্ক্রিনের সাথে শক্তিশালী প্রসেসর বিশিষ্ট এই স্মার্টফোনটি এন্ড্রয়েড ভার্শন ৪.১.২ জেলিবিনে চলে।

১৫৬গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৭ মিলিমিটার। এতে আছে আইপিএস এলসিডির ৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা যেকোনো টিএফটি ডিসপ্লে থেকে ভালো পারফর্মেন্স দিবে। সেটটি সাদা এবং কালো রঙে পাবেন।

মোবাইলটি চালাতে থাকছে ১.২গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর, ১জিবি র্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে জিও ট্যাগিং, টাচ ফোকাস ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং এইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ২মেগাপিক্সেলের এর ফ্রন্ট ক্যামেরা।

এই ক্যানভাসে আছে ২০০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৪ঘন্টা টকটাইম এবং ২০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।

সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এছাড়া এফএম রেডিও এবং জিপিএস তো থাকছেই।

এক বছরের ওয়ারেন্টি সহ মাইক্রোম্যাক্স ক্যানভাস এইচডি এর দাম পড়বে ২০,০০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।

ফোনটির ব্যাপারে যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
©somewhere in net ltd.