| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

বিটিআরসি এর কল্যানে আপনারা এখন অচিরেই এমএনপি সুবিধা পেতে যাচ্ছেন। এই এমএনপি অর্থাৎ মোবাইল নাম্বার পোর্টেবলিটির মাধ্যমে আপনি এক অপারেটর থেকে অন্য অপারেটর এর সুবিধা নিতে পারবেন আপনার মোবাইল নাম্বার অপরিবর্তিত রেখেই। বৃহস্পতিবার বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সুবিধা বাস্তবায়ন করতে ওই নির্দেশনা জারি করেছে।
আরও খুলে বলতে গেলে ধরুন যদি আপনার একটি জিপি সিম আছে। এখন দেখলেন রবি গ্রামীণফোনের থেকে সাশ্রয়ী সার্ভিস দিচ্ছে ফলে আপনি এখন রবির সুবিধা ব্যবহার করতে চান। এই এমএনপি এর মাধ্যমে আপনি আপনার জিপি নাম্বারটি অপরিবর্তিত রেখেই রবির নেটওয়ার্ক এবং ফিচার ব্যবহার করতে পারবেন।
এই সুবিধা আপনাকে মাত্র ৫০টাকায় দিতে অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি। অর্থাৎ প্রথমবার আপনি একই নাম্বারের অপারেটর পরিবর্তন করতে পারবেন মাত্র ৫০টাকায়, এবং আবেদন করার ৭২ঘন্টার মধ্যে এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। তবে পুনরায় আগের নেটওয়ার্কে ফিরতে আপনার প্রায় দেড় মাসের মত সময় লাগবে। প্রি-পেইড ও পোস্ট পেইড উভর ধরনের গ্রাহকই এমএনপি সুবিধা পাবেন।
এছাড়া বিটিআরসি থেকে তিন মাসের মধ্যে অপারেটরদের এমএনপি সেবা শুরু করার জন্য একটি কনসোরিটয়াম গঠন করতেও বলা হয়েছে। বিটিআরসির একজন কমিশনার এই কনসোর্টিয়ামের বোর্ড মেম্বার থাকবেন। এবং আগামী সাত মাসের মধ্যে এই এমএনপি সুবিধা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
©somewhere in net ltd.