| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কথক
আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

গুগলের নেক্সাস ৭এর পরে বাজারে আসা জনপ্রিয় আরেকটি মডেল নেক্সাস ৪, সেটটি বানিয়েছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এলজি। স্মার্টফোনটি এন্ড্রয়েড ভার্শন ৪.২ জেলিবিনে চলে।

১৩৯গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ৯.১ মিলিমিটার। এতে আছে ট্রু এইচডি আইপিএস প্লাস ৪.৭ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন যা স্ক্যাচ প্রতিরোধক। সেটটি সাদা এবং কালো রঙে পাবেন।

মোবাইলটি চালাতে থাকছে ১.৫গিগা হার্জ এর কোয়াড কোর প্রসেসর, ২জিবি র্যাম এবং ভার্শন ভেদে ৮ এবং ১৬জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে না, ফলে আপনি এর স্টোরেজ আর পর্যন্ত বর্ধিত করতে পারবেন না।

এতে আছে জিও ট্যাগিং, ফটো স্ফেয়ার, টাচ ফোকাস ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুলএইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ১.৩মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

নেক্সাসের এই সেটের ব্যাটারি মাদারবোর্ডের সাথে এটাচ। ফলে তা অপসারন করা যাবে না। তবে এর ২১০০এমএএইচ এর ব্যাটারিটি এই সেটের লাইফটাইম চলার উপযুক্ত বলা হয়েছে। একবার চার্জে প্রায় সাড়ে ১০ঘন্টা টকটাইম এবং ৪০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।

সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ই কানেকশন সমর্থন করে। আছে ইউএসবি, ব্লুটুথ এবং এনএফসি কানেক্টিভিটি। তবে কোনও বিল্টইন এফএম রেডিও নেই।

এত ফিচার সহ ৯জিবি নেক্সাস ৪ এর দাম পড়বে ৩২,০০০ টাকা এবং ১৬জিবি নেক্সাস ৪ এর দাম পড়বে ৩৬,০০০টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।

ফোনটির ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
©somewhere in net ltd.