নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ ওয়ালটন প্রিমো এক্স১

০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৯



দেশীয় ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর ভিতর এখন পর্যন্ত স্পেসিফিকেশন এবং চাহিদায় সব থেকে এগিয়ে আছে ওয়ালটনের প্রিমো এক্স১। দেশীও ব্র্যান্ডের সেটগুলোর ভিতর সবথেকে দামী এই সেটটি এন্ড্রয়েড ভার্শন ৪.১.২ জেলিবিনে চলে।





১৩২গ্রাম ওজনের এই স্লিম সেটটির পুরুত্ত মাত্র ৮.৬ মিলিমিটার। এতে আছে ৪.৬৫ ইঞ্চি সুপার এইচডি আমোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা স্ক্র্যাচ প্রতিরোধক। সেটটি শুধুমাত্র কালো রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১.২গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।





এতে আছে জিও ট্যাগিং, ফেস ডিটেকশন এবং অটো ফোকাস ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত সিমস সেন্সরের ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ২মেগাপিক্সেলের এর ফ্রন্ট ক্যামেরা।





প্রিমো এর এই এক্স১ ভার্শনে আছে ২১০০এমএএইচ এর বেশ ভালমানের একটি ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৯ঘন্টা টকটাইম এবং ৪০০ঘন্টার উপরে স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।

সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এছাড়া জিপিএস এবং এফএম রেডিও তো আছেই।





এক বছরের ওয়ারেন্টি সহ ওয়ালটন প্রিমো এক্স১ এর দাম পড়বে ১৮,৭০০ টাকা। পাবেন ওয়ালটন প্লাজা সহ যেকোনো বড় মোবাইল শোরুমে।









ফোনটির ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +৬/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.