নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

পবিত্র রমজান এ আপনার এন্ড্রয়েডের জন্য কিছু ধর্মীয় অ্যাপস

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩



রমজান মাস চলছে। রমজান উপলক্ষে এন্ডয়েড মার্কেটে ইসলামী বিভিন্ন অ্যাপসের ডাউনলোড বেড়েছে। নিত্য নতুন অ্যাপসও যোগ হচ্ছে এগুলোর সাথে প্রতিদিনই। আসুন দেখে নেই, কাজে লাগার মত কিছু ইসলামী অ্যাপসঃ



সেহরি এবং ইফতার এলার্ম



অ্যাপসটি জিপিএস ব্যবহার করে আপনার এলাকার সূর্যোদয় এবং সূর্যাস্ত হিসেব করে সেহরি ও ইফতারের সময় দেখাবে। মাত্র ৮০কিলোবাইটের এই ফ্রি অ্যাপসটিতে ডেস্কটপ ইউজেটও থাকছে।



রমজান কাউন্টার



অ্যাপসটি কাজ অনেকটা আগেটির মত হলেও এতে সেহরি এবং ইফতারের সময় ফেসবুকে শেয়ারের অপশন থাকছে, এছাড়া নামাজের সময় সূচিও থাকছে এতে। ৩মেগাবাইটের এই অ্যাপসটি পাবেন বিনামুল্যে তবে মাঝে মাঝে আসল সময়ের সাথে নাও মিলতে পারে।



আলোকচিত্রে ইবাদত



এই অ্যাপসটিতে পবিত্রতা, নামাজ , রোজা, যাকাত ও হজ্জ শিক্ষার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। ৪১মেগাবাইটের এই অ্যাপসটির নাম পড়বে ৯৯সেন্টস।



মুসলিম প্রো



এই অ্যাপসটি নানা দিক থেকে কাজে লাগার মত একটি অ্যাপস। এতে ইবাদতের সময়সুচি, পবিত্র কুরআন পাঠ, ইসলামিক নাম এমনকি কেবলা দিক নির্ধারণেরও ব্যবস্থা রয়েছে। একদম বিনামুল্যের এই অ্যাপসটির সাইজ ২২মেগাবাইট।







আজকে এ পর্যন্তই। রমাজানের বাকি দিনগুলোতে এ ধরনের আরও কিছু অ্যাপস নিয়ে পোস্ট পাবেন আশা করি। এ ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +৪/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.