নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ সনি এক্সপেরিয়া পি

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১



এখনকার মোবাইল বাজারে মধ্যম বাজেটের আন্তর্জাতিক ব্র্যান্ডের একটি জনপ্রিয় সেট হল সনির এই এক্সপেরিয়া পি। সেটটি গত বছরের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটি বাই ডিফল্ট এন্ড্রয়েড ভার্শন ২.৩জিঞ্জারব্রেডে চলে তবে ইতিমধ্যে এর জেলিবিন আপডেট চলে এসেছে।





১২০গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৫মিলিমিটার। এতে আছে সনি ব্রাভিয়া মোবাইল ইঞ্জিন সহ ৪ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। হোয়াইট ম্যাজিক ফিচার সহ এই সেটের ডিসপ্লেটি সমমূল্যের অন্য যেকোনো সেটের থেকে একে এগিয়ে রাখছে। সেটটি রুপালী, কালো এবং লাল রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ১৬জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে না, ফলে আপনি এর স্টোরেজ আর পর্যন্ত বর্ধিত করতে পারবেন না।





এতে আছে জিও ট্যাগিং, প্যানারমা, টাচ ফোকাস ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুলএইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।





মোবাইলটিতে আছে ১৩০৫এমএএইচ এর অপ্রতিস্থাপনশীল ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৫ঘন্টা টকটাইম এবং ৪৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।





সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এছাড়াও থাকছে জিপিএস এবং এফএম রেডিও।





এই ফিচারগুলো সহ সনি এক্সপেরিয়া পি এর দাম পড়বে ২১,০০০টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।



এছাড়া এক্সপেরিয়া পি সম্পর্কে একজন ব্লগারের মতামত জানতে পারেন এখান থেকে।







ফোনটির ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +৪/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.