নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ ওয়ালটন প্রিমো এইচ২

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬



এইচ২ কে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের আরেকটি সফল মডেল বলা চলে। সুন্দর ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনের এই সেটটির এখনও বাজারে ভালো চাহিদা দেখা যায়। ডুয়েল সিম সমর্থিত এই স্মার্টফোনটি এন্ড্রয়েড ভার্শন ৪.২ জেলিবিনে চলে।





১২৪গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৫ মিলিমিটার। এতে আছে ৪.৫ ইঞ্চির ফুল আঙ্গেল ভিউ আইপিএস ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন, যা স্ক্র্যাচ প্রতিরোধক। সেটটি সাদা এবং কালো রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১.২গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর, ১ র‍্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।





এতে আছে অটো ফোকাস ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুলএইচডি ভিডিও করার সুবিধা। এই মোবাইলটির অন্যতম বিশেষত্ব হল এতে আছে ৩মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা, যা অনেক হাইএন্ড বাজেটের স্মার্টফোনেরও দেখা যায় না।





অন্যান্যগুলোর মত এই প্রিমো তে আছে ২০৫০এমএএইচ এর বেশ ভালো একটি ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৮ঘন্টা টকটাইম এবং ৫০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে। সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এছাড়া জিপিএস এবং রেকর্ডিং অপশন সহ এফএম রেডিও তো থাকছেই।





এত ফিচার সহ ওয়ালটন প্রিমো এইচ২ এর দাম পড়বে ১৫,০০০ টাকা। পাবেন ওয়ালটন প্লাজা সহ যেকোনো বড় মোবাইল শোরুমে।







ফোনটির ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +৫/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.