নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ নোকিয়া লুমিয়া ৫২০

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩



একদমই কম বাজেটের উইন্ডোজ ফোনগুলোর ভিতর নোকিয়া লুমিয়া ৫২০ এখন বাজারের সব থেকে জনপ্রিয় সেট। স্মার্ট ফোনটি ফ্রি ৭জিবি স্কাইড্রাইভ ক্লাউড স্টোরেজসহ মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮অপারেটিং সিস্টেমে চলে।





১২৪গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ৯.৯ মিলিমিটার। এতে আছে ৪ ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন, যা স্ক্র্যাচ প্রতিরোধক। অন্যান্য নোকিয়া লুমিয়ার মত এই মডেলটিও নানা রঙ্গে পাবেন, যেমন হলুদ, লাল, কালো, সাদা ইত্যাদি।





মোবাইলটির ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি প্রশংসনীয় তবে এর সাথে সামঞ্জস্য রাখতে র‍্যাম আরেকটু বাড়তে পারত। সেটটি চালাতে থাকছে ১গিগা হার্জ এর ডুয়েল কোর প্রসেসর, ৫১২এমবি র‍্যাম এবং ৮জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৬৪জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।





এতে আছে জিও ট্যাগিং ও অটোফোকাস ফিচার সহ ৫মেগাপিক্সেল ক্যামেরা, এবং এইচডি ভিডিও করার সুবিধা। তবে ভিডিও কলিং এর জন্য এতে কোনও ফ্রন্ট ক্যামেরা থাকছে না।





এই লুমিয়াতে আছে ১৪৩০এমএএইচ বিএল-৫জে ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ১২ঘন্টা টকটাইম এবং ৩৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।





সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। আছে জিপিএস, এফএম রেডিও এবং ব্লুটুথ।







এত ফিচার সহ নোকিয়া লুমিয়া ৫২০ এর দাম পড়বে ১৪,০০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।











ফোনটির ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +৬/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.