নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

আজকের মোবাইল কথনঃ স্যামসাং গ্যালাক্সি কোর

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৭



বাংলাদেশের বাজারে আসা স্যামসাং গ্যালাক্সি সিরিজের একদমই নতুন বাংলাদেশে আসা সেট গ্যালাক্সি কোর। এন্ড্রয়েড ভার্শন ৪.১.২ জেলিবিনে চলা এই স্মার্টফোনটিতে এন্ড্রয়েড স্মার্টফোনের সকল সুবিধার সাথে আরও পাবেন স্মার্ট ডুয়েল সিম ফিচার। এর নতুন আধুনিক ডুয়েল সিম ফিচারে এর প্রথম সিমে ভয়েস কল চলাকালেই দ্বিতীয় সিমে কল আসলে সেটি কল ওয়েটিং দেখাবে।





১২৪গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ৯ মিলিমিটার। এতে আছে ৪.৩ ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। সেটটি স্যামসাং এর বর্তমান বেশিরভাগ সেটের মতই সাদা এবং নীলচে রঙে পাবেন।





মোবাইলটি চালাতে থাকছে ১.২গিগা হার্জ প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ৮জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৬৪জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।





এতে আছে জিও ট্যাগিং ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৫মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।





গ্যালাক্সি কোর এ আছে ১৮০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ১৩ঘন্টা টকটাইম এবং ৪৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।





সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। ব্লুটুথ এবং ইউএসবি কানেক্টিভিটি আছে, তবে এনএফসি নেই। এছাড়া থাকছে জিপিএস এবং এফএম রেডিও।





এক বছরের ওয়ারেন্টি সহ স্যামসাং গ্যালাক্সি কোর এর দাম পড়বে ২৩,৯০০ টাকা। পাবেন স্যামাসাং স্মার্টফোন ক্যাফে সহ যেকোনো বড় মোবাইল শোরুমে।







ফোনটির ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.