নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোবাইল নিয়ে কথা বলছি মোবাইল কথক।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।

মোবাইল কথক

আমাদের মোবাইল কথন চলতে থাকবে।

মোবাইল কথক › বিস্তারিত পোস্টঃ

ঈদের মোবাইল বাজারের খোঁজখবর, ২০১৩ [পর্বঃ ০১]

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫



ঈদে অন্যান্য সকল বাজারের মত মোবাইল বাজারও জমে উঠেছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গিয়েছে সারা বছরের প্রায় ৫০ শতাংশ মোবাইল সেট দুই ঈদ মৌসুমে বিক্রি হয়ে থাকে। ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন পছন্দের মোবাইলের খোঁজে। ঢাকার কয়েকটি বড় মার্কেট ঘুরে প্রায় সকল দোকানেই বেশ ভিড় লক্ষ করা গিয়েছে।







এবার ঈদের বাজারে এন্ড্রয়েড মোবাইলের কদর নজর কাড়ার মত। আন্তর্জাতিক ব্র্যান্ডের সেটগুলোর পাশাপাশি দেশীয় এবং নন ব্র্যান্ড চাইনিজ এন্ড্রয়েড সেটগুলোও বিক্রি হচ্ছে বেশ।





এবার মোবাইল হ্যান্ডসেটের ঈদ বাজারে বাংলাদেশী ব্র্যান্ডের ভিতরে সবথেকে বেশি এন্ড্রয়েড বিক্রি হচ্ছে সিম্ফনি ব্র্যান্ডের হ্যান্ডসেট গুলো। সিম্ফনি ব্র্যান্ডের হ্যান্ডসেট গুলোর বেশির ভাগ ক্রেতাকেই দুই ভাগে ভাগ করা যায় বলে জানালেন একজন দোকানী। একভাগ ক্রেতার বাজেট ১০হাজারের ভিতরে এবং অন্যভাগের ১০হাজারের উপরে। এই দুইভাগের ভিতরে আবার ১০হাজারের কম বাজেটের ক্রেতাই বেশি পাচ্ছেন বলে জানালেন বিক্রেতারা।







সিম্ফনি এই ঈদে বেশ কয়েকটি নতুন হ্যান্ডসেট ছেড়েছে, এর সাথে আগের মডেলগুলোরও কাটতি আছে জানা গিয়েছে। ১০হাজারের ভিতরের বাজেটে এই ঈদে সবথেকে জনপ্রিয় ৪.৫" ডিসপ্লে এবং ৫১২এমবি র‍্যামের সিম্ফনি ডব্লিউ৭১ হ্যান্ডসেটটি। এটি ছাড়াও ডব্লিউ৭০ মডেলটিও ভালো বিক্রি হচ্ছে।







সিম্ফনি মোবাইলের হাই এন্ড সেটগুলোর ভিতরে এখন সবথেকে জনপ্রিয় হল ৪.৭" ডিসপ্লে এবং ১জিবি র‍্যামের ডব্লিউ১৫০ হ্যান্ডসেটটি। এর পরেই বিক্রির দিক থেকে শীর্ষে রয়েছে এক্সপ্লোরার ডব্লিউ১২৫ হ্যান্ডসেটটি।





সকল সেটের সাথেই এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে সিম্ফনি, কিন্তু কোম্পানির পক্ষ থেকে ঈদ উপলক্ষে কোনও ছাড় বা উপহারের ব্যবস্থা নেই বলে জানা গিয়েছে। তবে বিভিন্ন মার্কেট ঈদ উপলক্ষে বিভিন্ন লাকি কুপন দিচ্ছে। যেমন বসুন্ধরা সিটি থেকে মোবাইল কিনলে ১০টি কুপন পাবেন, যা থেকে পরবর্তীতে বিভিন্ন উপহার জেতার সুযোগ থাকছে।







আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে অন্যান্য ব্র্যান্ডের এন্ড্রয়েড সেটগুলোর ঈদ বাজারের অবস্থা জানানোর চেস্টা করব।





এই পোস্টের ছবিগুলোর ক্রেডিটঃ শখোগ্রাফি







এ ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +৬/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.