| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে তোরে পাগল বলে
তারে তুই বলিসনে কিছু।
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু পিছু।
আজকে আপন মানের ভরে
থাক সে বসে গদির পরে
কালকে প্রেমে আসবে নেমে
করবে সে তার মাথা নিচু।
যে তোরে পাগল বলে
তারে তুই বলিসনে কিছু।
©somewhere in net ltd.