| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তা দিয়া আসতেছিলাম।
একজন আইসা জিগাইলো ভাই কেমন আছেন?
নরমালি যাই কই, তাই কইলাম, আছি ভাই ভালোই।
এইডা শুইনাই, হেয় আর কই থিকা কয়জন আইসা মাইর দেওয়া শুরু করলো। আর কইতাছে, দেশের অবস্থা বিরাট খারাপ, কুইক রেন্টাল, শেয়ার বাজার, হলমার্ক এত সব আকাম করতাছে সরকার, আর আমি এর মধ্যে কেমনে ভালো আছি? খেয়াল করতে পিছনে দেখলাম, বিরোধী দলের ব্যানার লইয়া লোকজন আইতাছে।
মাইর খাইয়া কইলাম হ ভাই বিরাট খারাপ আছি।
কষ্ট কইরা হাটতে হাটতে সামনে গেলাম। আর একজন জিগায়, কেমন আছি? আগের মাইরের কথা চিন্তা কইরা কইলাম, ভাই বিরাট খারাপ আছি? এইডা কইতেই, উড়া ধুরা মাইর শুরু করলো। লগে কই থিকা আরো কয়েকজন হঠাৎ কইরা, রক, ট্রিপল এইচ, অষ্টিন, হইয়া মাইরে যোগ দিলো, কইলো, আরে বেটা, এত সুন্দর ঘুরনের লাইগা হাতিরঝিল বানাইয়া দিলো, অহন মিরপুর থিকা বনানী আইতে ২০ মিনিটের রাস্তা বানাইয়া দিলো সরকার, এর মধ্যে কেমনে খারাপ থাকি? বুঝলাম হেরা সরকারী বাহিনী।
মাইর খাইয়া কইলাম, হ ভাই বিরাট ভালা আছি।
বাসায় আইসা দুঃখের সাথে ফেসবুকে জিগাইলাম,
আপনারা কেমন আছেন বন্ধুগণ??
দিন যায়, মাস যায়, বছর যায়, কেউ উত্তর দেয় না। বুঝলাম, লেজ খালি আমার কাটে নাই।
খালেদা, হাসিনা কেউ কি কইবেন আমরা কেমন আছি?
২|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২৭
কাজী মামুনহোসেন বলেছেন: মুচি বলেছেন: ভালা পাইলাম, ভালা লিখছেন।
আমি এখন সাবধান হইয়া গেলাম, কেউ যদি জিগায়ও তাও কমু না কেমুন আছি। মুখে স্কচটেপ মাইরা থাকুম।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:১১
মুচি বলেছেন: ভালা পাইলাম, ভালা লিখছেন।
আমি এখন সাবধান হইয়া গেলাম, কেউ যদি জিগায়ও তাও কমু না কেমুন আছি। মুখে স্কচটেপ মাইরা থাকুম।