নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতারও ফিরে আসার ধ্বনি থাকে।

এখানে পিঁপড়ার কামড় ফ্রি!!

মহাজাগতিক পিঁপড়া

মাঝে-মধ্যে আগুনের মত সুন্দর কিছু ব্যাথায় আহত, তবু বেঁচে থাকি সোনালি স্বপ্ন বুঁনে।

মহাজাগতিক পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

মহামান্য স্বররাষ্ট্র মন্ত্রি মহোদয়ের নিকট খোলা চিঠি।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

মাননীয় স্বররাষ্ট্র মন্ত্রী,

আপনাকে বাহবা না দিলেই নয়। আপনি যে মহান,বিবেচক তার প্রমান প্রতি পদক্ষেপে না দিলেও পারতেন। আপনি কোথায় পড়ালেখা করেছেন,কিভাবে বেড়ে উঠেছেন সেটা নিয়ে আসলেই মাথা ঘামাতে হচ্ছে এখন। এই বংদেশে অনেক অশিক্ষিত মুর্খ মন্ত্রী আছেন এবং ছিলেন। আপনাদের মন্ত্রী হবার জন্য যে শিক্ষার দরকার হয়না, লাঠিপেটা আর চাঁদাবাজী করতে পারলেই হয় সেটা বারবার প্রমান করার তেমন কোন কারন ছিল কি? আপনার জীবনে কোন শিক্ষক ছিলেন কি? যে শিক্ষক আপনার চোখে আর মস্তিষ্কে আলো ফোটানোর চেষ্টা করতেন এমন শিক্ষকের সাথে কি আপনার কখনো দেখা হয়েছে? আপনি কখনো কি দুচোখে আলো দেখেছেন?



আমার মনে হয় আপনি জানেন না একজন শিক্ষকের জীবন কিভাবে চলে। আপনি এটাও জানেননা এত অভাব অনটনের মাঝেও ঠোটের কোনে হাসি ফুটিয়ে যেসব মানুষ প্রাণে প্রাণে আলো ফুটিয়ে যায় তাদের কিভাবে সন্মান দিতে হয়। সন্মানের কথাতো বাদ থাক,আপনি তো তাদের স্বাভাবিক জীবনযাপনের দাবীতে মরিচ ঢালেন। আপনাকে সাধারণ ছাত্র,আলোর মিছিলের সকল যাত্রীদের পক্ষ থেকে সালাম জানাইয়া। দুঃখিত এ সালাম আপনার দলের পা চাঁটা অনুসারীদের মত লাল সালাম নয়,এটা সাধারন মানুষের সালাম। সামনের বার কোন শিক্ষককে মারতে হলে দয়াকরে মরিচ লাগাবেননা তাদের চোখে। দয়াকরে প্রতিটা শিক্ষকের বাড়িতে একটাকরে শক্ত দড়ি পাঠিয়ে দেবেন। মরিচ চোখে গেলে যে কষ্ট হয়।বুকের খুব গভীরে আঘাত লাগে জনাব। কষ্ট হয় মানব বিবেকের,এ যন্ত্রনা যে সইবার মত না।



আপনি হয়ত জেনে থাকবেন পশ্চিমা বিশ্বে কুকুর ও হিংস্র পশুকে ঘায়েল করতে এই স্প্রে ব্যবহার করা হয়। আর আমাদের এখানে শিক্ষকদের ওপর এর প্রয়োগ ঘটছে। শিক্ষকদেরকেতো অনেক আগেই কুকুরের মত আচরন দেখাচ্ছেন,এবার আবার প্রমান করলেন এই কষ্টেশিষ্টে মানব তৈরীর কারিগরেরা আপনার সরকারের নিকট কুকুরের অধিক আর কিছুই নয়। আশাকরি আপনি মৃত্যুর আগে হলেও একবার একজন শিক্ষকের কাছে যাবেন এবং শিখতে চেষ্টা করবেন মানুষ কাকে বলে, কুকুর আর মানুষ এর মধ্যে পার্থক্য কোথায়? সমাজের এইসব হিংস্র প্রাণীদের জন্য পারলে আরো বেশি ঘনত্বের ভাল জাতের মরিচ স্প্রে করবেন,যাতে এদের মৃত্যু অল্পসময়েই হয়ে যায়। কষ্ট শুধু একটাই থাকবে আপনার ডিজিটাল যুগে এনালগ এই শিক্ষকদের মান রাখতে পারলেন না।



আপনার দীর্ঘ জীবন কামনা করি যাতে এসব হিংস্র প্রাণীদের স্বমূলে নির্মুল করে যেতে পারেন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

মহাজগতিক ভাবুক রাজীব বলেছেন: যে যায় লঙ্কায় , সেই হয় রাবন !

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ভাবুক ভাই, এইটাইতো সমস্যা।
সকলেই চেয়ারে বসে ভাবে আমিই মহান,আমিই সকল ক্ষমতার মুলে।
এই ভাবনার ক্ষতিপুরণ আপনাকে,আমাকে আর আমাদের গড়ে তোলার কারিগরেরা।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

গ্লাডিয়েটর রিট্রান্স বলেছেন: সহমত৤

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ধন্যবাদ রিটার্ন্ড গ্লাডিয়েটর।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

কলমবাঁশ বলেছেন: আপনার এই সাহসী লেখার জন্য লাল সালাম।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: আপনাকে বাঁশহীন ওয়ালাইকুম।
ধন্যবাদ কলমবাঁশ ভাই।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

২৪ বলেছেন: ভাল থাকবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
২৪ এর কারন কি ভাই?

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ঢাকাবাসী বলেছেন: এদেশের মাটির ৬৫ বছরের ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট স্বরাস্ট্রমন্ত্রী এখন বিরাজমান।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: পাহারা খাতুনের নাম ভুলে গেলে হবে কিভাবে ভাই?
অর্ধ সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.