নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতারও ফিরে আসার ধ্বনি থাকে।

এখানে পিঁপড়ার কামড় ফ্রি!!

মহাজাগতিক পিঁপড়া

মাঝে-মধ্যে আগুনের মত সুন্দর কিছু ব্যাথায় আহত, তবু বেঁচে থাকি সোনালি স্বপ্ন বুঁনে।

মহাজাগতিক পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

অসাম্প্রদায়িক ইচ্ছে কাব্য।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

কালো মেঘ



কালো মেঘের রঙ, সুপ্রভাত তোমায়

আকাশের বিছানা জড়িয়ে ধরে মিছিল নামাও

মিছিলে মিছিলে বাতাসের সাথে মিলন

বৃষ্টি ঝরাও, প্রভাতে দিব্য প্রহরে।



আমারও দম্ভ ছিল নিজেকে নিয়ে

প্রভাতের আলো কিংবা রাতের আধার ছুয়ে

আয়না মহল গড়ে তোমার আগমনের প্রহর গুনতাম

কবিতা আর গানের সুরে মিলনের গান শুনতাম।



যে চোখে বৃষ্টি জমিয়ে নদীকে সাগর করছি

সে চোখ আরো বৃষ্টি চায়,এসাগর যে বড় স্বচ্ছ

আয়না মহল বানাইনা বহুকাল, কবিতার ভুলে লিখি গল্পগুচ্ছ

পাশে একটা পাহাড় ভাবি সাগরের সাথী করে।



সব পাহার গলা দুঃখ জলে সাগর মদে মাতাল

আদিকালে সাগরের পারে ঢেউ গুনতাম

এখন উচ্চতার হিসেবে ঢেউ আসে না

একটা ঢেউ হুছট খেলেই মেঘের বিলাসিতা বাড়ে।



তবু কালো মেঘে বৃষ্টি জমুক

এক পাহারের দুঃখ দেব

অধিক হলে বেদনা খাব

তবু বৃষ্টি, বেদনা বৃষ্টি ঝরাও।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

অনিমেষ রহমান বলেছেন: সুন্দর!!

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ধন্যবাদ অনিমেষ ভাই।

সাথে থাকুন,সামনে আরো অখাদ্য নিয়ে আসবো। :P

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

মাহী ফ্লোরা বলেছেন: তবু কালো মেঘে বৃষ্টি জমুক
এক পাহারের দুঃখ দেব
অধিক হলে বেদনা খাব
তবু বৃষ্টি, বেদনা বৃষ্টি ঝরাও !

খুব খুব ভাল লাগলো।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ধন্যবাদ মাহী ফ্লোরা।(ভাই ডাকব নাকি বোন ডাকব বুঝে পাচ্ছি না!)

খুব ভাল লাগায় আবারও ধন্যবাদ। :)

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

গ্রাম্যবালিকা বলেছেন: কবিতা চমৎকার হয়েছে, ভালো লাগল। :)

কিন্তু পিপড়ার কামড়!! :-* :-* :P কামড় দেওয়া ভালো কথা না, এই নিন এক দানা চিনি, + এটা খেয়ে থাকেন। :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: কষ্ট করে ভাল লাগানোর জন্য ধন্যবাদ গেরামের বালিকা আপা!
আপনার দানা চিনি পেলাম। পিঁপড়া চিনি পেয়ে আপনাকে না কামড়ানোর অঙ্গিকার করছে।

ভাল থাকবেন। সামনে কামড় খাওয়ার ইচ্ছে হলে ঘুরে যাবেন আশা করি।
:P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.