নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতারও ফিরে আসার ধ্বনি থাকে।

এখানে পিঁপড়ার কামড় ফ্রি!!

মহাজাগতিক পিঁপড়া

মাঝে-মধ্যে আগুনের মত সুন্দর কিছু ব্যাথায় আহত, তবু বেঁচে থাকি সোনালি স্বপ্ন বুঁনে।

মহাজাগতিক পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

মাথা ঠান্ডা রেখে ভাবুন,আপনার কথায় কার কত লাভ আর আপনার ক্ষতি কত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

কালকে রাতে হঠাৎ করে দেখি আমার লেখাটা উধাও। যারা আগে পড়েছেন তারা এখানে সময় নষ্ট করবেন না। যারা পড়েননি তাদের জন্য আবার দিলাম। আমি শুধু আপনাদের অভিমত জানতে চেয়েছি।



সারাদিন ব্লগে শুধু একটা ব্যাপারই লক্ষ করা যাচ্ছে।সবাই বিভিন্নভাবে বলছে- আর যাই করি আওয়ামীলীগকে ভোট দিব না। এরা বিচার ঠিকমত করে নাই।

তাহলে আপনাদের সবার প্রতি আমার প্রশ্ন- কাকে ভোট দিবেন? বিএনপি? যারা রাজাকারদের রক্ষার আন্দোলনে সমর্থন দেয়? যারা '৭২ এ রাজাকারদের দেশে ফিরিয়ে আনে(জিয়াউর রহমান ৭২ রাজাকারদের দেশে আন এবং তার দ্বিতীয় প্রসব হচ্ছে বিএনপি!!),তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তাদের হাতে তুলে দেয় মন্ত্রিত্ব আর শহীদের বুকের উপর দিয়ে দাপিয়ে চলে লাল সবুজ উড়িয়ে?

নাকি জামাতকে?(এদের ব্যাপারে সব কিছুই জানেন বোধ করি!)

নাকি জাতীয় পার্টি?যারা কি না রাষ্ট্রপতি হবার লোভে এদল থেকে ওদলে ভিড়ে,যাদের কাছে জনগন কিছুই না চাই রাষ্টপতির ক্ষমতা।

নাকি অন্যকাউকে? অন্য কেউ হলে কাদের?



বিচার হয়নি ঠিক আছে, বিচার ঠিকমত যাতে হয় সেজন্য আমাদের সবার শক্ত থেকে আন্দোলন করে যেতে হবে। আপনার এমন মন্তব্য বা লেখায় জামাত-শিবির ছাগুরা খুশি হচ্ছে আরো। ভেবে দেখুন কিসের জন্য আপনি এই মুহুর্তে কথা বলবেন। জামাতি কথা অন্য ঢঙ্গে নাকি সুষ্ট বিচারের দাবিতে।



সিদ্ধান্ত আপনার। ঠিক করুন আপনার কথায় উসকানি না দিয়ে দাবি আদায়ে মাঠে আসুন। আওয়ামী ভাল না বলা মানলাম,সাথে এটাও ঠিক করুন কাকে ভাল বলবেন।

যারা আপনার মা আর বোন কে ধর্ষন করার পর বাবা ভাইকে নির্বিচারে হত্যা করার পর মাথা উচিয়ে আপনাকে শাসন করছে(জামাত) নাকি যারা শাসন করার সুযোগ করে দিয়েছে(বিএনপি) তাদের?



নাকি বিকল্প কিছু? বিকল্প কেউ হলে,কারা?

আমার মনে হয় এই মুহুর্তে আওয়ামীলীগ এটা করেছে ওটা করেছে দোষারোপ করা থেকে নিজের দৃষ্টি বিচারের দিকে নেয়া উচিত। ট্রাইবুনাল যাতে সঠিক বিচার করে,ফাসি যেন হয় সবগুলো রাজাকারের সে জন্য মাঠে থেকে এইসরকারের মাধ্যমেই বিচার সম্পন্ন করানো দরকার।



পুনশ্চঃ আমি রাজনীতি করি না কিন্তু বুঝি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্র মাত্র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.