নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতারও ফিরে আসার ধ্বনি থাকে।

এখানে পিঁপড়ার কামড় ফ্রি!!

মহাজাগতিক পিঁপড়া

মাঝে-মধ্যে আগুনের মত সুন্দর কিছু ব্যাথায় আহত, তবু বেঁচে থাকি সোনালি স্বপ্ন বুঁনে।

মহাজাগতিক পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

জাতির ইতিহাসের সাক্ষি হবার এখনি সময়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

প্রজন্ম চত্তর থেকে ফিরে বলছি-২



আজ বলব অসাধারন এক নানীর গল্প। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র হবার সুবাদেই রউফুন আরেফিন রুপক ভাইয়ের সাথে আমার পরিচয়। আজ সকালে রুপক ভাই ফোন দিয়ে বললেন আমার সাহায্য লাগবে। আমার সাথে যেন আরো কয়েকজন থাকে। আমি বন্ধুদের বলতেই সবাই রাজি হয়ে গেল। কারন জানিনা কেন লাগবে কিন্তু আমরা সবাই রাজি।



বিকেলে ভাই ফোন করে বললেন আজিজ সুপার মার্কেটের সামনে যেতে। যেহেতু সারাদিন শাহবাগেই ছিলাম তাই যেতে দেরি হল না। গিয়েই দেখি রুপক ভাই একটা ভেনের পাশে দাঁড়িয়ে। ভ্যান ভর্তি বিস্কুট। ভাই বললেন, নানী পাঠিয়ে দিয়েছেন। সবার সাথে আন্দোলনে আসতে পারবেন না বার্ধক্যের কারনে। তাই ফাসির দাবীতে আন্দোলনকারিদের জন্য ৫০কার্টুন বিস্কুট পাঠালেন। তোদেরকে হ্যাল্প করতে হবে একটু। এগুলো সবার মাঝে বিলিয়ে দিতে হবে। বন্ধু দোলা, রাব্বি,আলভি, লেখক মেহেদি,রুপক ভাই আর আমি সবাই মলে বিলিয়ে দিলাম সবার মাঝে। এরপর আমাদের অবস্থান আবার স্লোগানের মাঠে, সবার সাথে এককন্ঠে ফাসি চাই আওয়াজে নিজেকে ভাসিয়ে দিলাম।



নানীকে ২টা কারনে অসাধারন বলছি।১, তিনি এই ৮০বছর বয়সেও আন্দোলনে সবার সাথে যোগ দিতে চান। ২, আসতে না পেরে সবার জন্য এখন থেকে প্রতিদিন খাবার পাঠাবেন বলে। উনার ভাষায়- এটা হচ্ছে ২য় মুক্তিযুদ্ধ। এই যোদ্ধাদের খাবার পৌছাতে পেরে আমি একটু হলেও ৭১ এর যুদ্ধক্করার সাদ পুরণ করছি।

এই অসাধারন মানসিকতার নানীকে জানাই শ্রদ্ধা ও জনতার লাল সালাম।



বিজ্ঞপ্তিঃ কশাই কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধিদের ফাসির দাবিতে আগামিকাল প্রজন্ম চত্তরে অর্থাৎ শাহবাগে বিকাল ৩টায় ছাত্র-জনতা মহাসমাবেশ। সবাইকে স্বশরিরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আমার বন্ধুদের বলব- সবাই এক দাবি নিয়ে আমরা আন্দোলনে নেমেছি। জাতির ইতিহাসের সাক্ষি হবার এখনি সময়। আগামিকাল সবার সাথে কথা হবে স্লোগানে স্লোগানে। আমি শাহবাগে ছিলাম, আছি, থাকব। আপনিও আসুন। ২টা ৩০মিনিটের আগে আপনাদের সবার সাথে দেখা হবে আশা রাখি।

জয় বাংলা।



ফাসি ফাসি ফাসি চাই

রাজাকারের ফাসি চাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

আব্দুল মোমেন বলেছেন: এই নানী হউক আমাদের জিমিয়ে পড়া মানুষগুলোর অনুপ্রেরনা। আপনাকে ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: স্বাগতম,এবং ধন্যবাদ মোমেন ভাই।
সংরাম চলছে চলবে।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

htusar বলেছেন: াল লাগলো পড়ে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: আসছ তো আজকে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.