| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক পিঁপড়া
মাঝে-মধ্যে আগুনের মত সুন্দর কিছু ব্যাথায় আহত, তবু বেঁচে থাকি সোনালি স্বপ্ন বুঁনে।
বিকেলে আম্মা ফোন দিয়ে জিজ্ঞেস করল-
-কিরে কই তুই?
-এই তো আম্মার জাদুঘরের সামনে।
-আজকে টিউশনি নাই?
না আম্মা। ছাত্রী নাকি নানা বাড়ি যাইব বেড়াইতে,তাই শনিবার তামাত জাইতাম না।
-আইচ্ছা,আন্দোলনের খবর কিতা রে?
-এইতো আম্মা,ভালই! আল্লায় রহম করলে দিন কয়েক ফরে ফাসি দিয়া লাইব। এর ফর আবার শাহবাগ দিয়া হাডনের সময় বাসে ডেক্কা খাইয়া ফইরা থাহনের অফেক্কা করন লাগব।
-অ! একটা কতা ক ত। পাশের বাড়ির জসিম মিয়ার লগে দেখা হইসিল আদনানরে ইস্কুল থেইক্কা আননের সময়।হেয় কইল যারা শাহবাগ যায় তাগরে নাকি সরকার টেহা দিয়া বসাইয়া রাখে। কতাডা শুইন্না তরে জিগানির লাইগা ফোন দিলাম। হাসানি?
-আরে আম্মা,যে সরকার দেশ চালাইতে গিয়া বাংলাদেশ ব্যাং থেইক্কা ধার লইয়া চলে হেই সরকার কইত্থেইক্কা ট্যাকা দিব কও? এইডি জামাতিগ ছড়াইন্না কতা,কান দিয় না।
-আমি কান দিমুকি, জসিম মিয়ারে তো কইয়াই আইসি,মুজিব সরকার ট্যাকা দিয়া যেহেতু কেউরে মুক্তিবাহিনীতে নেয় নাই,তাই মুজিবের মাইয়াও ট্যাকা দিয়া মানুষ জড় কইরা আন্দোলন করাইত না। যে পোলাপাইনডি শাহবাগে গেসে হেরা হগলেই শিক্ষিত। হেগরে ট্যাকা দিয়া রাখনের থেইক্কা তোমার মতন লোকরে ট্যাকাদিয়া বসাইয়া রাখন সস্থা হইব। আর শাহবাগ গেলে যুদি ট্যাকাই দেয় তাইলে তুমি ঘরে বইয়া মশা মার নাকি তেইল্লাচুরা মার?
-বাহ,তুমি ত ফাডাইয়ালছ আম্মা।
-আরে কইশ না,আইসব হারামিগুলানরে মুখের উপ্রে না কইলে সোজা অয় না।
-আম্মা,তোমার পোলা হইতে পাইরা গর্ব হইতাসে গো। ভালা থাইক্ক। আমার লাইগা চিন্তা কইরো না। আমি ভালাই থাকুম। দোয়া কইর।
-আইচ্চা বাপ,সাবধানে থাকিস।
উপরের আলাপচারিতার মূলভাব আমি আর আমার মায়ের মধ্যে গতদিনের আলাপচারিতা থেকে নেয়া। ভাষায় আঞ্চলিকতা আনা হয়েছে। চরিত্র এবং বচন সত্য। ভাষায় পরিবর্তন এনে উপস্থাপিত।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: কথা সত্য।
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০০
নিষ্কর্মা বলেছেন: মুজিব সরকার ট্যাকা দিয়া যেহেতু কেউরে মুক্তিবাহিনীতে নেয় নাই,তাই মুজিবের মাইয়াও ট্যাকা দিয়া মানুষ জড় কইরা আন্দোলন করাইত না।
সত্য কথা!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: অতিব সত্য।
৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯
ডাব্বা বলেছেন: এখানে পিঁপড়ার কামর ফ্রি - কামড় বানান টা ঠিক করে নেবেন। আর এই কমেন্ট টা মুছে দেবেন প্লিজ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: মুছলাম না। বানান ঠিক করব। ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য। এই কমেন্টটা থাকলে নিজের কাছেই ভাল লাগবে এই ভেবে যে কেউতো আছে যে কিনা ভুল ধরিয়ে শুদ্ধির দিকে নিয়ে যেতে চায়।
৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১
ডাব্বা বলেছেন: টাকা পয়সা দিয়ে একদিন দুদিন বসিয়ে রাখা যায়। এক দুদিন হরতাল করা যায়। লাগাতার বসে থাকতে মনের জোর লাগে।
আপনার মা কিন্তু সেইরকম!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: হুম!!
আমার মা আমার সর্বোৎকৃষ্ট শিক্ষক।
৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭
মনে নাই বলেছেন: ছাগুদের মুখের উপর বলে দিতে হবে তুই ছাগু, এই ছাড়া আর কোন রাস্তা নাই।
আপনার মা কে সালাম জানাবেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: মুখের উপর,একদম।
সালাম পৌছে দিব।
৬|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪
উড়োজাহাজ বলেছেন: ,মুজিব সরকার ট্যাকা দিয়া যেহেতু কেউরে মুক্তিবাহিনীতে নেয় নাই,তাই মুজিবের মাইয়াও ট্যাকা দিয়া মানুষ জড় কইরা আন্দোলন করাইত না। যে পোলাপাইনডি শাহবাগে গেসে হেরা হগলেই শিক্ষিত। হেগরে ট্যাকা দিয়া রাখনের থেইক্কা তোমার মতন লোকরে ট্যাকাদিয়া বসাইয়া রাখন সস্থা হইব। আর শাহবাগ গেলে যুদি ট্যাকাই দেয় তাইলে তুমি ঘরে বইয়া মশা মার নাকি তেইল্লাচুরা মার?- এ কথা সত্য হলে পরোক্ষভাবে হলেও তো আপনি স্বীকার করে নিলেন যে আপনারা শেখ হাসিনার আহবানে শাহাবাগ গেছেন। ঘটনা কি তাই? একটু এডিট করে দেওয়া উচিত।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ভাইজান,কথা দুইডার ভাব বুঝা দরকার। আপনি প্রত্যক্ষ আর পরোক্ষের হিসেব আনলে অবশ্যই বল পরোক্ষভাবে হাসিনার কারনেই আমরাআ আজ আন্দোলনরত। কারন এই হাসিনা সরকারই আমাদেরকে আশ্বাস দিয়েছে যোদ্ধাপরাধিদের বিচারের।এরাই প্রথম এসব খুনিদের বিচারের জন্য কাঠগরায় দাড় করিয়েছে। আদালত সর্বোচ্চ শাস্তি দেয়নি বিধায় আমরা মাঠে এসেছি সর্বোচ্চ শাস্তির দাবিতে।
একবার ভেবে দেখুন হাসিনা যদি এই বিচারের কাজ শুরু না করতেন তাহলে কি ফাসির দাবিতে শাহবাগে গিয়ে বসে থাকতাম?
৭|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
কর্কট রাশি বলেছেন: উড়োজাহাজ বলেছেন: ,মুজিব সরকার ট্যাকা দিয়া যেহেতু কেউরে মুক্তিবাহিনীতে নেয় নাই,তাই মুজিবের মাইয়াও ট্যাকা দিয়া মানুষ জড় কইরা আন্দোলন করাইত না। যে পোলাপাইনডি শাহবাগে গেসে হেরা হগলেই শিক্ষিত। হেগরে ট্যাকা দিয়া রাখনের থেইক্কা তোমার মতন লোকরে ট্যাকাদিয়া বসাইয়া রাখন সস্থা হইব। আর শাহবাগ গেলে যুদি ট্যাকাই দেয় তাইলে তুমি ঘরে বইয়া মশা মার নাকি তেইল্লাচুরা মার?- এ কথা সত্য হলে পরোক্ষভাবে হলেও তো আপনি স্বীকার করে নিলেন যে আপনারা শেখ হাসিনার আহবানে শাহাবাগ গেছেন। ঘটনা কি তাই? একটু এডিট করে দেওয়া উচিত।
সহমত
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ভাইজান,কথা দুইডার ভাব বুঝা দরকার। আপনি প্রত্যক্ষ আর পরোক্ষের হিসেব আনলে অবশ্যই বল পরোক্ষভাবে হাসিনার কারনেই আমরাআ আজ আন্দোলনরত। কারন এই হাসিনা সরকারই আমাদেরকে আশ্বাস দিয়েছে যোদ্ধাপরাধিদের বিচারের।এরাই প্রথম এসব খুনিদের বিচারের জন্য কাঠগরায় দাড় করিয়েছে। আদালত সর্বোচ্চ শাস্তি দেয়নি বিধায় আমরা মাঠে এসেছি সর্বোচ্চ শাস্তির দাবিতে।
একবার ভেবে দেখুন হাসিনা যদি এই বিচারের কাজ শুরু না করতেন তাহলে কি ফাসির দাবিতে শাহবাগে গিয়ে বসে থাকতাম?
আমার নিজের কমেন্টের সাথেই আমি একমত! ![]()
৮|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
আশাফ আনিস বলেছেন: শাহবাগ গেলে যুদি ট্যাকাই দেয় তাইলে তুমি ঘরে বইয়া মশা মার নাকি তেইল্লাচুরা মার?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: জ্বি ভাই,এখন আমিন কীবোর্ড চাপি।
![]()
প্রশ্নের উত্তরে প্রশ্নে ঘায়েল করতে হবে। দেখবেন দিশেহারা হয়ে লুঙ্গি উঠায়ে দৌড়ের উপর আছে। ![]()
৯|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
htusar বলেছেন: বাহ বাহ বাহ
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২
মহাজাগতিক পিঁপড়া বলেছেন:
![]()
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯
কলাবাগান১ বলেছেন: জসিম মিয়ারে তো কইয়াই আইসি,মুজিব সরকার ট্যাকা দিয়া যেহেতু কেউরে মুক্তিবাহিনীতে নেয় নাই